শেরপুরে লক্ষ্মীকোলা প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মজিবর রহমানসহ বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত্ সাহা, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, তোফাজ্জল হোসেন, আবু তালেব আকন্দ, হায়দার আলী, জুলফিকার আলী, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।