শেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ২ মার্চ বিকেলে শেরপুর ডিজে হাইস্কুলের খেলার মাঠে ৩৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান। সভায় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, আবুল কাশেম মণ্ডল, ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক কোরবান আলী, উলিপুর মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই, আবু বক্কর, নুরুল ইসলাম, সুদেবচন্দ্র পাল, আনোয়ারা বেগম, দানিছ রহমান প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।