শেরপুরে সংগীতসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে কলতান সংগীত বিদ্যালয় তাদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগীতসন্ধ্যার আয়োজন করে। উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে গত শুক্রবার এই অনুষ্ঠানে বিশিষ্ট সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরাসহ স্থানীয় শিশুশিল্পীরা গান করে।অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান। সভাপতিত্ব করেন মোস্তফা আলম, বক্তব্য দেন সংগীত শিক্ষক আমিনুল ইসলাম, সুজিত বসাক প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্মিলিতভাবে গান পরিবেশন করে স্থানীয় শিশুশিল্পীরা। এরপর সংগীত পরিবেশন করেন ফাতেমা-তুজ-জোহরা। পরে সংগঠনের শিল্পীদের মধ্যে আদিত্য, তৃষা, সৃষ্টি, অমিত, সুস্মিতা, ঋত্বিক, হামিম, শ্রেয়া, অরিণ, অর্যমা, অনন্যা, নয়ন ও ময়ূখ শ্রোতাদের গান শোনায়।