শেরপুরে সাহিত্য চক্রের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সাহিত্য চক্রের ৩৭৬তম অধিবেশন ৩ জুলাই শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাহিত্যিক আবদুস সালাম। অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন আহমদ আলী, রহমতুল বারী, নিরঞ্জন রায়, সাইদুর রহমান, আফরোজা নার্গিস, আবদুল লতিফ, এম এ সরকার, সুলতান মাহমুদ, নাহিদ হাসান, শাহ আলম, আবদুস সাত্তার, ছালেহা রব্বানী প্রমুখ। অনুষ্ঠানে সমালোচক হিসেবে অংশ নেন মিনতি কুমার রায়, নূর মোহাম্মদ তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন এস এম বেলাল হোসেন।