শেরপুরে সাহিত্য চক্রের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সাহিত্য চক্রের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শনিবার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ্। অনুষ্ঠানে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার দেড় শতাধিক কবি-সাহিত্যিক অংশ নেন।কবি-সাহিত্যিকদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। প্রধান অতিথি সংগঠনের সাহিত্য সংকলন শাশ্বত বাংলার মুখ-এর নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে খৈয়াম কাদের, বেলাল হোসেন, প্রদীপ ভট্টাচার্য, আবদুল লতিফ, সুশীলচন্দ্র পাল ও তন্ময় রহিমকে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদের মধ্যে স্বরচিত কবিতা পাঠসহ সাহিত্য নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা কবি মুহম্মদ রহমতুল বারী, রোস্তম আলী, মিনতী কুমার রায়, আবদুর রউফ, নাছিম উদ্দিন মালিথা, প্রদীপ ভট্টাচার্য, আমজাদ হোসেন, আফরোজা নার্গিস, সুলতান মাহমুদ, সুজিত বসাক প্রমুখ।