শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নাসিম শেখ (২০) নামের একজন সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটায় উপজেলার রানীরহাট সড়কের সুখানগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাতনামা যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশাটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় এটি দুমড়ে-মুচড়ে যায়। এতে নাসিম শেখ মারাত্মক আহত হন। রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব সমাদ্দার প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে নাসিমের বাবা আবদুল খালেক বাদী হয়ে থানায় মামলা করেছেন।