শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের কৃষ্ণপুরে যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনগণ বাসটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার তিরাইল বিশ্বা গ্রামের রতন দাস (৩২) ও অজ্ঞাতনামা একজন। আহতরা হলেন মো. সামছুদ্দিন ও মো. আলাউদ্দিন। তাঁরা দুজনই উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।জানা গেছে, আজ বেলা সোয়া দুইটার দিকে শেরপুরের কৃষ্ণপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রতন দাস নিহত ও আরও তিনজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অজ্ঞাতনামা ওই ব্যক্তিরও মৃত্যু হয়। আর দুজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।