শেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা এলাকায় আজ বুধবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রায় আধাঘণ্টা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে বাসচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। নিহত হওয়া দুজন হলেন অটোরিকশার চালক শাহিনুর (২৬) ও বীরগ্রামের মাহবুবুর রহমানের সাত বছরের শিশুসন্তান রেদোয়ান। প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, অটোরিকশাটি শেরপুর শহরের দিকে আসার পথে ওই এলাকায় এস আর পরিবহনের ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। তবে এই দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি দ্রুত চলে যায়।