শেরপুরে ১৩ হাজার গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বাঁকাকুড়া গ্রাম থেকে আজ শনিবার ভোরে ১৩ হাজার ৬৮০টি গুলি উদ্ধার করা হয়েছে। ওই গ্রামের বশির উদ্দিনের বাড়ির পরিত্যক্ত জায়গা থেকে পুলিশ এগুলো উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ ভোরে বাঁকাকুড়া গ্রামের বশির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত জায়গা থেকে বস্তায় ভরা বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে। পরে গণনা করে দেখা যায় সেখানে ১৩ হাজার ৬৮০টি গুলি আছে। এ বিপুল পরিমাণ গুলি ৫৭টি প্যাকেটে আটটি বস্তায় বাঁধা ছিল।শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বশির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন।