শেরপুরে ২৯০টি গুলি উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাংশা ইউনিয়ন সীমান্তবর্তী গজনী এলাকার একটি কালভার্টের নিচ থেকে আজ শুক্রবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ২৯০টি গুলি উদ্ধার করেছে।বিজিবি নকশি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার তাজুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করেন। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা গজনী এলাকার কালভার্টের নিচ থেকে বস্তায় মোড়ানো এসব গুলি উদ্ধার করে। পরে বিকেলে বিজিবি এসব গুলি ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে।ঝিনাইগাতী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন তরফদার প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।প্রসঙ্গত, চলতি বছরের ৯ মে ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রাম থেকে ৯৯৫টি ও ১৭ মে গজনী এলাকা থেকে ৩৬৭টি রাইফেলে গুলি উদ্ধার করা হয়।