শেরপুরের ডাকাত সর্দার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার চরাঞ্চলের ডাকাত সর্দার নিজাম ওরফে রোকনকে (৩৬) আজ শনিবার র‌্যাব-১২-এর সদস্যরা আটক করেছেন। জামালপুর-শেরপুর অঞ্চলে মোতায়েন র‌্যাব-১২ সকাল ১০টার দিকে রোকনকে জামালপুর জেলা শহরের পাঠালিয়া মোড়ে তাঁর বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করে। র‌্যাব-১২-এর সহকারী পরিচালক আবদুল ওয়াহাব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, রোকনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তিনি আরও জানান, রোকনের লুকানো অস্ত্র উদ্ধারের জন্য তাঁকে নিয়ে র‌্যাব সদস্যরা এখন বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন।