প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের তালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭ নভেম্বর বিকেলে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মির্জাপুর বনাম খট্টাপাড়া ক্লাব অংশ নেয়। তালতা বাসস্ট্যান্ড শ্রমিক কল্যাণ সমিতি এই খেলার আয়োজন করে। খেলার উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। খেলায় মির্জাপুর ক্লাব ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে আবদুল মান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এতে বক্তব্য দেন তোজাম্মেল হক, হারেছ উদ্দিন, সাইদুর রহমান, ফজলার রহমান, ফাজলে ইমাম, মোহাম্মদ আলী, সাইফুল বারী ডাবলু, গোলাম মোস্তফা, আবদুল হান্নান, আবদুল মমিন, আবদুল মতালেব প্রমুখ। পরে বগুড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তোজাম্মেল হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।উলিপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ