শেরপুরের বাজারে পাঁচ দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কারারপাড় বাজারে আজ বুধবার আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কারারপাড় বাজারে মুক্তার হোসেনের কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত পাশ্ববর্তী চারটি কাপড় ও মনোহরি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কারারপাড় বাজারে পাঁচটি দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’