শেরপুরের মির্জাপুরে ফুটবল খেলা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নে ১৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার কানাইকান্দর উচ্চবিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। কানাইকান্দর আশার আলো সামাজিক সংগঠন এই খেলার আয়োজন করে।খেলায় উপজেলার খন্দকার টোলা ক্লাব ও গোপালপুর ক্লাব অংশ নেয়। খন্দকার টোলা ক্লাব দুই গোলে বিজয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. বদিউদজ্জামান। আরও বক্তব্য দেন আসাদুল ইসলাম, আবদুর রহমান, জহুরুল ইসলাম, মো. জব্বার খাঁ প্রমুখ।