শেরপুরের মুক্তমঞ্চে গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের মুক্তমঞ্চে গত ২৯ নভেম্বর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে বিটিভিসহ স্থানীয় কলতান সংগীত বিদ্যালয়ের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের আয়োজনে খানপুর ইউনিয়নের ভিজিডি কার্যক্রমের সংলাপ অনুষ্ঠান শেষে এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান এতে সভাপতিত্ব করেন।সংলাপের আলোচনা পর্ব শেষে শিল্পী ফাতেমা-তুজ-জোহরাসহ সুস্মিতা আক্তার, পলি সাহা, সোমাশ্রী সরকার গান পরিবেশন করেন।