শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য শাদাত উল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাদাত উল্লাহ। একই সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদুর রশীদ ভূঁইয়াকে সহ-উপাচার্য ও হযরত আলীকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছরের জন্য তাঁদের এই নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন মন্ত্রণায়-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।