শেষ দিনে পুঁজিবাজারে তেজিভাব
সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে তেজিভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৮৬ পয়েন্ট বেড়েছে। সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া প্রায় সবগুলো কোম্পানির শেয়ারের দাম।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনভর ডিএসইতে সূচক ছিল ঊর্ধ্বমুখী। লেনদেনের পাঁচ মিনিটেই ১১৪ পয়েন্ট বাড়ে। সময়ের সঙ্গে সূচক দ্রুত বাড়তে থাকে। লেনদেনের শেষ পর্যায়ে সূচক ৩০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। তবে দিনশেষে সূচক ২৮৬.২৮ পয়েন্ট বেড়ে ৫৫৪৪.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪১টিরই দাম বেড়েছে, কমছে নয়টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৪০২ কোটি টাকা লেনদেন হয়এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানির তালিকায় রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক, ইউসিবিএল, বেক্সিমকো, এনবিএল, এমআই সিমেন্ট, ইসলামী ব্যাংক, আলআরাফাহ ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, সামিট পাওয়ার ও সাউথইস্ট ব্যাংক।