শেষ দিনে সূচক ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিনে আজ বৃহস্পতিবার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৯.১৮ পয়েন্ট বেড়ে ৫৯১০.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। দিনভর এ প্রবণতা অব্যাহত ছিল।ডিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৬১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪২ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ইউসিবিএল, মালেক স্পিনিং ও এমআই সিমেন্ট।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ৯৫.৯২ পয়েন্ট বেড়ে ১৬৬৬৮.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টিরই দাম বেড়েছে, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি।