শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন ও নিক ক্লেগ নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে শেষ দিন অতিবাহিত করছেন। তাঁরা বিভিন্ন শহর ঘুরে ঘুরে নিজেদের দলের পক্ষে ভোট চাইছেন।কনজারভেটিভ পার্টির নেতা ক্যামেরন বলেন, তিনি প্রতিটি ভোটের জন্যই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাতভর তিনি এ প্রচারণা চালাবেন।প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, তিনি ‘দৃঢ় সংকল্পবদ্ধ’ যে তিনি যুক্তরাজ্যের ভবিষ্যতের কথা বলছেন।লিবারেল ডেমোক্রেটিক নেতা নিক ক্লেগ জনগণের কাছে ওই দুই দলের ক্ষমতায় আসাকে প্রতিরোধের আহ্বান জানান।ক্যামেরন রাতভর কামব্রিয়া, ল্যাংকাশায়ার, ইয়র্কশায়ার ও লিংকনশায়ারে শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলেন। তিনি জি এম টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, যুক্তরাজ্যের এই নির্বাচন বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে তাঁর অবস্থান নিচে যাওয়ার ব্যাপারে এক প্রশ্নের উত্তরে ক্যামেরন বলেন, ‘আমি কখনো মনে করিনি যে এই নির্বাচনটা সহজ হবে। নির্বাচন মানেই একটি চ্যালেঞ্জ। যুক্তরাজ্যের জনগণ আপনাকে একটি থালার ওপর দেশের সরকার তুলে দেবেন না। সত্যি কথা বলতে কি তাঁরা আমাদের যোগ্যতা যাচাই করছেন।’বর্তমান প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক বেতার সাক্ষাত্কারে বলেন, তিনি লেবার পার্টির সব সমর্থকের কাছ থেকে ভোট আশা করেন।একটি জনমত জরিপে কনজারভেটিভ পার্টি ৩৭ শতাংশ, লেবার পার্টি ২৯ শতাংশ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি ২৬ শতাংশ ভোট পাবে। —বিবিসি