শেষ রক্ষার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমি মুরের সঙ্গে বিয়ের বন্ধন রক্ষায় অ্যাস্টন কুচার কতটা ব্যাকুল, তা বোঝা গেছে একটি ঘটনায়। গত ৯ নভেম্বর ডেমি মুরের জন্মদিন উপলক্ষে তাঁকে একটি দামি গাড়ি দেন কুচার। এক লাখ ডলারের বেশি পড়েছে এর দাম। কিন্তু ঠিক এক সপ্তাহ পরই বিচ্ছেদের জন্য আবেদন করেন ডেমি মুর। সারা লিয়েলের সঙ্গে সম্পর্কের জের ধরে কুচারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। ডেমি মুর উপহার হিসেবে গাড়িটি গ্রহণ করেছেন, না ফিরিয়ে দিয়েছেন তা জানা যায়নি। তবে জানা গেছে, তিনি নাকি কুচারকে শিক্ষা দিতে দাঁত চেপে আছেন। পিটিআই।