শেষ রায়ে ৭২৩ জনের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৩ জন আসামির মধ্যে ৭২৩ জনের সাজা হয়েছে। এ মামলায় বেকসুর খালাস পেয়েছেন ১০ জন। ৬৪ জনকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ শনিবার পিলখানার দরবার হলের এজলাসে বিশেষ আদালত-৯-এর সভাপতি কর্নেল এহিয়া আজম খান এ রায় ঘোষণা করেন। এই রায় ঘোষণার মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের মামলার বিচার কার্যক্রম শেষ হয়েছে।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে বিডিআর বিদ্রোহ হয়। ওই বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে দায়ের করা ৫৭টি মামলায় ছয় হাজার ৪১ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে পাঁচ ৯২৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানা বিদ্রোহের সময় সংঘটিত হত্যা-লুণ্ঠন-অগ্নিসংযোগের অভিযোগে ঢাকার জজ আদালতে ফৌজদারি বিচার চলছে। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।