শেষ হচ্ছে কলকাতা উত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এবার এই উত্সবে ৫০টি দেশের ১৫৩টি ছবি দেখানো হয়েছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছে তিনটি চলচ্চিত্র∏নাসিরউদ্দিন ইউসুফের গেরিলা, নুরুল আলম আতিকের ডুবসঁাতার এবং রুবাইয়াত হোসেনের মেহেরজান। গেরিলা অংশ নিয়েছে উত্সবের প্রতিযোগিতা বিভাগে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে আরও একটি উত্সব। এই উত্সবের আয়োজক সিনে সেন্ট্রাল। এখানে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র∏তারেক মাসুদের রানওয়ে এবং আবু সাইয়ীদের অপেক্ষা। রানওয়ে ছিল সিনে সেন্ট্রাল আয়োজিত উত্সবের উদ্বোধনী ছবি।গত ১০ নভেম্বর বলিউডের দুই তারকা শাহরুখ খান এবং শর্মিলা ঠাকুর উত্সবের উদ্বোধন করেন। এ সময় তঁাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।