শেষ হচ্ছে কে হতে চায় কোটিপতি
শেষ হচ্ছে দেশ টিভিতে প্রচারিত রিয়েলিটি শো ‘কে হতে চায় কোটিপতি’। কাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রচারিত হবে শেষের দিকের তিন পর্ব। আর বুধবার প্রচারিত হবে একটি বিশেষ পর্ব। এটিই হবে কে হতে চায় কোটিপতির শেষ পর্ব। বিশেষ এই পর্বে উপস্থাপক আসাদুজ্জামান নূরের সঙ্গে হট সিটে দেখা যাবে তারকা অতিথি আলী যাকের ও সারা যাকের। জানা গেছে, কে হতে চায় কোটিপতি অনুষ্ঠান থেকে জেতা অর্থ তাঁরা মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে প্রদান করবেন।সূত্রে আরও জানা গেছে, আগামী ২ নভেম্বর এবারের আসরের শেষ পর্ব প্রচারিত হলেও আয়োজকেরা আশা করছেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে কে হতে চায় কোটিপতির দ্বিতীয় আসরের আয়োজন শুরু করবে।‘কে হতে চায় কোটিপতি’ বুদ্ধিমত্তার খেলা পরীক্ষা। ১৯৯৮ সালে ৪ সেপ্টেম্বর প্রথম টেলিভিশনে প্রচারিত হয় এ অনুষ্ঠান। তখন থেকে এ পর্যন্ত অনুষ্ঠানটি বিশ্বে ১১৬টির বেশি দেশে নির্মিত ও প্রদর্শিত হচ্ছে।বিশ্বখ্যাত রিয়েলিটি শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’-এর বাংলাদেশি এ সংস্করণ সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত নয়টা ৪৫ মিনিটে প্রচারিত হয়।কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানের সহযোগী হিসেবে আছেন রবি, দেশ টিভি, ডেলটা বে ও রেড ডট।