শেষ হলো ইউপিএল বই উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের স্বাধীনতার ৪০তম বছরে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিষয়ক তাদের প্রকাশিত ৭১টি বই নিয়ে আয়োজিত ‘ইউপিএল বইমেলা’ গতকাল শেষ হয়েছে। সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যুদ্ধবিষয়ক কবিতা পড়ে শোনান কবি কায়সার হক এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন কাইয়ুম খান। এ ছাড়া জেনারেল রাও ফরমান আলী খানের সাক্ষাৎকারের একটি ভিডিও প্রদর্শিত হয়। অনুষ্ঠানের সমাপ্তি হয় ‘চতুষ্পদী’ দলের গানের মধ্য দিয়ে।