শেষ হলো দ্বিতীয় প্রাইমারি গণিত ক্যাম্প
গভীর রাত। ঢাকার বাংলাদেশ আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের পাঁচতলায় কয়েকটি কক্ষে তখনো আলো জ্বলছে। কক্ষগুলোতে বিছানার ওপর চার-পাঁচজন ছোট ছোট ছেলেমেয়ে গোলহয়ে বসে আছে খাতা-কলম নিয়ে। দৃশ্যটি দূর থেকে দেখে কেউ ধারণা করতে পারেন যে তারা হয়তো কাগজে রাম-সাম-যদু-মধু চোর-পুলিশ খেলছে, এ বয়সে যা করার কথা। কিন্তু তারা আসলেদলবেঁধে গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করছিলজাতীয়প্রাইমারি গণিত ক্যাম্পে। কখনো সবাই চুপ, সমস্যা নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন, আবার কখনো বা নিজেরা আলোচনায় মেতে উঠছে।বিগত গণিত উৎসবের প্রাইমারি বিভাগের সারা দেশ থেকে বাছাই করা ২৪ জন ছাত্রছাত্রী নিয়ে অনুষ্ঠিত হলো এ বছরের দ্বিতীয়জাতীয় প্রাইমারি গণিত ক্যাম্প। ক্যাম্পটি ছিল দুই দিন ও দুই রাত মিলিয়ে মোট ৪৮ ঘণ্টার। ক্যাম্প শুরু হয় ১৩ অক্টোবর সন্ধ্যায়। শুরুতে ছাত্রছাত্রীদের সঙ্গে ক্যাম্প ও ক্যাম্পের উদ্দেশ্যনিয়ে আলাপ করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, একাডেমিক কাউন্সিলর মাহমুদুলহাসান সোহাগ, একাডেমিক কাউন্সিলর ও ক্যাম্পের পরিচালক তামিম শাহরিয়ার এবং একাডেমিক কো-অর্ডিনেটর অভীক রায়। ক্যাম্পে মোট ছয়টি ক্লাস (প্রতিটি দেড় ঘণ্টার) এবং দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পটিতে বীজগণিত নিয়েই ক্লাসে আলোচনা ও পরীক্ষা হয়। বিগত বছরের জাতীয় অলিম্পিয়াডের প্রশ্ন এবং সেগুলোর সমাধানের কৌশল নিয়ে আলোচনাও হয় ক্যাম্পে। এ ছাড়া ছিল গ্রুপ প্রবলেম সলভিং, নিজেরা নিজেরা গাণিতিক সমস্যা তৈরি ও হোমওয়ার্ক।ক্যাম্পের দ্বিতীয় দিন সকালে অংশগ্রহণকারী খুদে গণিতবিদদের সঙ্গে সময় কাটাতে আসেন সবার প্রিয়মুখ মুহম্মদ জাফর ইকবাল। তিনি তাদের সঙ্গে ঘণ্টা খানেক আড্ডা দেন এবংগণিত, বিজ্ঞানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। তাঁকে দেখে ছেলেমেয়েরা নানা প্রশ্ন ছুড়ে দেয়এবংতিনি সব প্রশ্নের জবাব দেন। সেই সঙ্গে তিনি তাদের বিভিন্ন মজার গল্প বলেন এবং কিছু উপদেশও দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে ভবিষ্যতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক পাওয়ার প্রতিশ্রুতি আদায়করেন। ক্যাম্পের দীর্ঘক্লাসগুলোতে বীজগণিত ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা ও সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। প্রথম প্রথম উত্তর মেলানোর দিকে উৎসাহ থাকলেও ক্যাম্পারদের বোঝানো হয়, উত্তর মেলানোর চেয়ে সমস্যা সমাধানের কৌশলঅনেক বেশিগুরুত্বপূর্ণ। সমস্যা সমাধান করতে হলেকোন কাজ কেন করতে হয়, সেটিও বুঝতে হবে ভালোমতো। দুই চলকের সমীকরণের সমাধান, ভেন ডায়াগ্রাম ব্যবহার করে সমস্যার সমাধান ওরা আয়ত্ত করে বেশ ভালোভাবেই। যখন তাদের জানানো হয় যে বিষয়গুলো নবম-দশম শ্রেণীর গণিত বইয়ে বিস্তারিত পাওয়া যাবে, তখন অনেকেই অবাক হয়ে জানতে চায়, এত সহজ জিনিসগুলো এত ওপরের ক্লাসের বইয়ে কেন? ক্যাম্পের শেষক্লাসটিতে সমান্তর ও গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করেন মাহমুদুল হাসান। ক্যাম্পের সব ক্লাস শেষে একটি বিশেষ পরীক্ষা নেওয়া হয়, যেখানে সবাই দুটি প্রশ্নের উত্তর খাতায় লিখে। প্রশ্ন দুটি ছিল, ‘ক্যাম্পে কীকী শিখলে?’ এবং‘আর কী কী করলে ক্যাম্পটি আরও ভালো হতো?’ এই পরীক্ষায় সবাই বেশ ভালো কিছু পরামর্শ দেয়, যা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।ক্যাম্পের শেষরাতে মুনির হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় গণিত দলের প্রশিক্ষক ড. মাহবুব মজুমদার। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ ও উপদেশ দেন।তার পর বিষাদময় পরিবেশে সবাই একে একে ক্যাম্প থেকে বিদায় নেয়। মন খুব খারাপ থাকলেও তাদের চোখে-মুখে ছিলভবিষ্যতে ভালো করার দৃঢ়প্রত্যয়। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গণিত অলিম্পিয়াডের ক্যাম্প সমন্বয়কারী রকিবুল ইসলাম। তাঁকে সহায়তা করেন বায়েজিদ ভইয়া জুয়েল, আইয়ুব সরকার, জয়দীপ সুমন, জাহিদ হোসাইন, রতন, রাকিব ও সাথী।তামিম শাহরিয়ার