শেষ হলো নড়াইলে সুলতান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে ১০ আগস্ট নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৬তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকা বাইচের পাশাপাশি নড়াইলের মাছিমদিয়া গ্রামে শিল্পীর বাগানবাড়িতে তাঁর নামে প্রতিষ্ঠিত এস এম সুলতান আর্ট কলেজ চত্বরে বিভিন্ন গুণী শিল্পীদের অংশগ্রহণে চিত্র প্রশিক্ষণ কর্মশালা ছিল সবচেয়ে স্মরণীয় ঘটনা। শিল্পীর জন্মদিন উপলক্ষে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন তৃতীয়বারের মতো আয়োজন করে তিন দিনব্যাপী সুলতান উৎসব। বাংলালিংক এবারও এ অনুষ্ঠান আয়োজনে পৃষ্ঠপোষকতা করে। ফাতিহা পাঠ ও দোয়া শেষে শিশুস্বর্গে আয়োজন করা হয় মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এদিকে বিকেলে চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা ছাড়াও এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের উদ্যোগে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে শিল্পী রফিকুন নবী বক্তব্য দেন। শেখ আবু হানিফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেজর (অব.) গাজী আশরাফুল আলম, আবদুল আওয়াল মজনু, আশিকুর রহমান, মালিক খসরু, শৈলেন্দ্রনাথ সাহা ও ম্যানেজার রাশেদ হাসান।