শেষ হলো পৌষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার থেকে রমনা বটমূলে শুরু হওয়া পৌষমেলার রোববার ছিল শেষ দিন। পৌষমেলা উদ্যাপন পরিষদের আয়োজনে আয়োজিত এ মেলার শেষ দিনে একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন কুদ্দুস বয়াতী, মনোরঞ্জন ঘোষাল, শিবু রায়, সর্দার, ফকির শাহাবুদ্দিন, রহমতউল্লাহ, সমর বড়ুয়া, মাহবুব রিয়াজ, শমসের আলী, রত্না সরকার, মাহজাবিন রহমান, মাহবুব আরা, সুরাইয়া পারভিন ও শামিম আল মামুন। এ দিন বিকেলে দলীয় সংগীত পরিবেশন করে বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী ও বাঁশুরিয়া। একক কণ্ঠে আবৃত্তি পরিবেশন করে ইকবাল খোরশেদ। দলীয় আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন।