শেষ হলো প্রাচীন ঢাকার চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যেসব ব্রিটিশ কর্মকর্তা এখানে এসেছিলেন প্রশাসনিক কাজে, তাঁদের অনেকে এঁকেছিলেন ঢাকার ছবি। প্রশাসনিক কাজের প্রামাণ্য উপাত্ত হিসেবে ছবি আঁকার প্রয়োজন হয়েছিল। আবার অনেকে এঁকেছেন শখের বশে। সেসব ছবি এখন ঢাকার ইতিহাস ও সংস্কৃতির প্রামাণ্য নিদর্শন হয়ে আছে। এমন কিছু ছবির ডিজিটাল প্রিন্ট নিয়ে ধানমন্ডির গ্যালারি চিত্রকে আয়োজিত ‘শিল্পীর চোখে ঢাকা: ১৭৮৯-১৯৪৭’ শীর্ষক প্রদর্শনীর গতকাল বুধবার ছিল শেষ দিন।প্রসঙ্গত, শিল্পীর চোখে ঢাকা: ১৭৮৯-১৯৪৭ নামে একটি বই প্রকাশিত হয়েছে এবার অমর একুশে গ্রন্থমেলায় প্রথমা প্রকাশন থেকে। শামীম আমিনুর রহমানের সংকলিত এই বইয়ে রয়েছে নাম জানা ও অজানা প্রায় ১৫ শিল্পীর শতাধিক ছবি। সেখান থেকে ৫০টি ছবি নিয়ে প্রথম আলোর উদ্যোগে আয়োজন করা হয়েছিল পাঁচ দিনের এই প্রদর্শনী। প্রদর্শনী আয়োজনে সহায়তা করেছে গ্রামীণফোন।গ্যালারি চিত্রকের পরিচালক শিল্পী মনিরুজ্জামান বলেন, ‘প্রথম দিন থেকে এ প্রদর্শনী দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। প্রতিদিন নানা বয়সের দর্শক এসেছে গ্যালারিতে। প্রদর্শনী প্রসঙ্গে কবি ও স্থপতি রবিউল হুসাইন বলেন, ‘এই প্রদর্শনী যেমন সাধারণ দর্শকের আনন্দ দিয়েছে, তেমনি স্থাপত্যকলার শিক্ষার্থীদের কাছে এটি ছিল গুরুত্বপূর্ণ। কেননা এতে তারা মোগল আমলের স্থাপত্যকলা নিয়ে ধারণা পেয়েছে।’মুক্তিযুদ্ধ জাদুঘর মুখরিত বিভিন্ন ভাষার কবিতায়ফাল্গুনের শেষ বিকেলের আলোয় রাঙা মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে কবি শামসুর রাহমানের ‘বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতা দিয়ে শুরু হয় বিভিন্ন ভাষার কবিতা পাঠের আসর।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ভাষার কবিতা নিয়ে আয়োজন করা হয় এই আবৃত্তি অনুষ্ঠানের। গতকাল বুধবার ভাষার মাসের শেষ দিনে তৃতীয়বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।অনুষ্ঠানে বাংলাসহ দেশের আদিবাসী ও নৃ-গোষ্ঠীর মোট নয়টি ভাষার কবিতা আবৃত্তি করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। তিনি বলেন, নৃ-গোষ্ঠীর অনেক ভাষা নিশ্চিহ্ন হওয়ার পথে। এসব ভাষার জীবনপ্রদীপ জ্বালিয়ে রাখতে তাদেরই এগিয়ে আসতে হবে; এবং সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।মূল ভাষার পাশাপাশি আদিবাসী এবং নৃ-গোষ্ঠীর কবিতার বাংলা অনুবাদ আবৃত্তি করা হয়। এতে শ্রোতাদের কবিতা রস আস্বাদনে পূর্ণতা দেয়।বইমেলায় আকুপ্রেশার নিয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচনবাংলাদেশ আকুপ্রেশার সোসাইটি সম্পাদিত বাংলা ভাষায় প্রকাশিত গ্রন্থ আকুপ্রেশার-একটি ঔষধ-বিকল্প প্রাকৃতিক চিকিৎসা এবং আকুপ্রেশার-সুস্থতা লাভের সহজ উপায় বই দুটির মোড়ক উন্মোচন করা হলো গতকাল অমর একুশে গ্রন্থমেলায়।গতকাল বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গণে আকুপ্রেশার-সুস্থতা লাভের সহজ উপায় বইয়ের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ কছিমউদ্দিন, সাংবাদিক সুলতানা আজিম প্রমুখ।অনুষ্ঠানে আকুপ্রেশারের ওপর প্রবন্ধ পাঠ করেন সুলতানা আহম্মদ। সন্ধ্যায় আকুপ্রেশার-একটি ঔষধ-বিকল্প প্রাকৃতিক চিকিৎসা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক।