শেষ হলো বিজয় সরকার মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সোমবার নড়াইলে দুই দিনব্যাপী বিজয় সরকার মেলা শেষ হয়েছে। চারণকবি বিজয় সরকারের ২৬তম প্রয়াণ দিবস পালন উপলক্ষে শিল্পকলা একাডেমী চত্বরে চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে। সমাপনী দিনের আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিজয় সরকার ফাউন্ডেশনের এস এম আকরাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী।খুলনার তেরখাদা উপজেলার ভুজুনিয়া গ্রামের কবিয়াল কৃষ্ণকান্ত সরকারকে এবার বিজয় সরকার পদক প্রদান করা হয়। কৃষ্ণকান্ত সরকার ও সন্ধ্যা রানী সরকার কবিগান পরিবেশন করেন।