শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা জোবায়েরুল হাসান। মোনাজাতে অংশ নেন দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।এবারই প্রথম দুই দফায় বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত পালিত হয় ইজতেমার প্রথম পর্ব।মোনাজাত উপলক্ষে গতকাল শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি জড় হতে থাকেন। গাড়িতে, ট্রেনে, নৌকায় এমনকি হেঁটেও তাঁরা এসে জমায়েত হন ইজতেমা মাঠের চারপাশে। এদিকে এই জনস্রোতের কারণে গতকাল মধ্যরাত থেকে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।