শেষ হলো যুক্তির মহা-আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটম্যান রাতের অন্ধকার থেকে সবাইকে আলোর জগতে ফিরিয়ে আনে। আর স্পাইডারম্যান সামনে জাল বিস্তার করে সবাইকে একসঙ্গে নিয়ে উন্নয়নের পথে হাঁটে। আবার ব্যাটম্যান হচ্ছে সাম্রাজ্যবাদ শক্তি আর স্পাইডারম্যান হচ্ছে বৈপ্লবিক চেতনাসম্পন্ন মানুষ।আজ সোমবার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ‘প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১০’ এর স্কুল পর্যায়ের বিতর্কের ফাইনালে ব্যাটম্যান আর স্পাইডারম্যানকে এইভাবে সংজ্ঞায়িত করল তার্কিকেরা। বিতর্কের বিষয় ছিল, ‘আগামীর দিন স্পাইডারম্যানদের নয় ব্যাটম্যানদের’।আর এই বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাবের আয়োজনে দশম আন্তস্কুল, দ্বিতীয় শিশু ও প্রথম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কে তার্কিকেরা সাম্রাজ্যবাদী শক্তি আর বৈপ্লবিক চিন্তাধারার মানুষের মধ্যে আগামীর বিশ্বকে শাসন করবে তার ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছে। সংসদীয় ধারায় নিজের পক্ষে উপস্থাপন করেছে যুক্তি আর তথ্য।বিতর্কের পর্ব শেষে ছিল সমাপনী অনুষ্ঠান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক ও প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক শওকত হোসেন। বক্তব্য দেন মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম, এমজিবিএসডিসির মডারেটর শামীমা আক্তার ও সভাপতি নাহিয়ান বিন খালেদ।আরেফিন সিদ্দিক বলেন, ‘দেশের সব সিদ্ধান্ত আসে জাতীয় সংসদ থেকে। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের অনেকে বিতর্কের মতো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেননি বলে সংসদে কোনো যুক্তি-তর্ক নেই। এর চর্চাও হয় না। কিন্তু আজকের শিক্ষার্থীরা বিতর্কের চর্চার মধ্য দিয়ে এগিয়ে গেলে ভবিষ্যতে সংসদে সেই চর্চা শুরু হবে।’শওকত হোসেন বলেন, বিতর্কের মতো ভালো চর্চার সঙ্গে থাকলে ভবিষ্যতে দেশের উন্নতি সম্ভব। প্রত্যেকের নিজের ইতিবাচক বদলের মধ্য দিয়েই সামগ্রিক বদল সম্ভব।আলোচনা পর্ব শেষে এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া বিতার্কিকদের ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।এই প্রতিযোগিতায় শিশু বিভাগে বিজয়ী হয় ভিকারুননিসা ডিবেটিং ক্লাব প্রতীতি, রানারআপ যোসেফাইট ডিবেটিং ক্লাব-১। এই বিভাগে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে যোসেফাইট ডিবেটিং ক্লাবের আওসাফ আশরাফ। স্কুল পর্যায়ে বিজয়ী দল এমজিবিএসডিসি অরিন্দম ও রানারআপ আইডিয়াল ডিবেটিং ক্লাব-৪। সেরা বিতার্কিক এমজিবিএসডিসির নাফিজ ফেরদৌস। ক্লাব পর্যায়ে বিজয়ী হয়েছে নটরডেম ডিবেটিং ক্লাব আলফা ও রানারআপ গ্রুপ অব ডিবেটরস। শ্রেষ্ঠ বিতার্কিক গ্রুপ অব ডিবেটরসের নাজমুল হোসেন।শিশু বারোয়ারি বিতর্কে প্রথম সুমাইয়া ইসলাম, দ্বিতীয় নেয়ামতউল্লাহ ও তৃতীয় সেঁজুতি সীমান্ত। স্কুল বারোয়ারিতে প্রথম অমিত প্রামাণিক, দ্বিতীয় শৌভিক কুণ্ডু, তৃতীয় এইচ এম সাবির নূর। ক্লাব বারোয়ারিতে প্রথম অভিষেক জামান, দ্বিতীয় সাঈদ তাসনিম মাহমুদ ও তৃতীয় খন্দকার ওয়াহেদুর রহমান।এবারই প্রথম কোনো স্কুল বিতর্ক ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক ক্লাব অংশ নিল।১৯ মে থেকে শুরু হয় ‘প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১০’। প্রতিযোগিতায় এবারের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তন আজকের বিশ্ব’। ছয় দিনের এ বিতর্ক উত্সবে ৪০টি স্কুলদল, ৩২টি শিশুদল ও ২৪টি ক্লাব বিতর্ক দলসহ ৯৬টি বিতর্কদল অংশ নিয়েছে।প্রতিযোগিতা ও কর্মশালার অনলাইন সহযোগী www.prothom-alo.com এবং রেডিও সঙ্গী এবিসি রেডিও এফএম ৮৯.২।