শেষ হলো শঙ্খ দেয়াং উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আঞ্চলিক গান, আদিবাসী গোষ্ঠীগুলোর চারণ কবিদের গান, লোকজ প্রেমের গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী শঙ্খ দেয়াং উৎসব। গতকাল শনিবার ছিল ডিসি হিল প্রাঙ্গণে আয়োজিত উৎসবের সমাপনী দিন।গতকাল অনুষ্ঠিত হয় চাকমা সম্প্রদায়ের চারণ কবির গান ও বম সম্প্রদায়ের লোকজ প্রেমের গান। গরিয়ার নৃত্য পরিবেশন করে খাগড়াছড়ি থেকে আসা ত্রিপুরা আদিবাসী গোষ্ঠীর শিল্পীরা। কক্সবাজার থেকে আসা শব্দায়ন আবৃত্তি একাডেমি পরিবেশন করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোক সাংস্কৃতিক পরিবেশনা হঁলা গান এবং গোরক পোয়ার গান। চট্টগ্রামের ব্যান্ড পার্টির বিয়ের বাদন এবং ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয় জমজমাট উৎসব।এ কে খান ফাউন্ডেশনের সহযোগিতায় শঙ্খ দেয়াং উৎসব পরিষদের আয়োজনে গত শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী।উদ্বোধনীর দিন ছিল চট্টগ্রামের আঞ্চলিক গান, খুমি সম্প্রদায়ের পালা গান, ম্রো সম্প্রদায়ের বাঁশি বাদন এবং সপ্তদশ শতকের পালাগান ‘নছর মালুম’ অবলম্বনে সুচরিত চৌধুরী রচিত পালা আমিনা সোন্দরী।