শেষ হলো শাহ আবদুল করিম লোক-উৎসব
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে আয়োজিত দুই দিনব্যাপী শাহ আবদুল করিম লোক-উৎসব গতকাল রোববার শেষ হয়েছে। বিকেলে শুরু হওয়া সমাপনী আলোচনার পর মধ্যরাত পর্যন্ত চলে বাউল আবদুল করিমের গান।উৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শাহ নূরজালালের সভাপতিত্বে সমাপনী আলোচনায় বক্তব্য দেন সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক শাহ আলম, সরকারি পরিচালক ফখরুল আলম প্রমুখ।এরপর বাউলেরা শাহ আবদুল করিমের ‘মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও’, ‘মন মজালে ওরে বাউলা গান’, ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘বসন্ত বাতাসে সই গো’, ‘কেনে পিরিতি বাড়াইলে রে বন্ধু’, ‘তুমি বিনে আকুল পরান’, ‘দরদিয়া রে বন্ধু দরদিয়া রে’সহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন।গান পরিবেশন করেন বাউল শাহাব উদ্দিন, কফিলউদ্দিন সরকার, আবদুর রহমান, রণেশ ঠাকুর, কালা মিয়া, পলাশ, বশিরউদ্দিন সরকার, দুখু মিয়া, নজরুল ইসলাম, মেহেদী হাসান, তানজিনা হক প্রমুখ।