শেষ হলো সেলিম আল দীন স্মরণোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ জানুয়ারি ছিল নাট্যকার সেলিম আল দীনের চতুর্থ প্রয়াণ দিবস। এ উপলক্ষে ‘তোমার মুখ বিচিত্র রং ছায়াসন্ধি সন্ধ্যাতারা’—এ স্লোগান নিয়ে গত শুক্রবার থেকে শুরু হয় ‘সেলিম আল দীন স্মরণোৎসব’। সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে এর আয়োজন করে। গতকাল সোমবার ছিল এর শেষ দিন। এদিন শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে সাভারের বুনন থিয়েটার মঞ্চস্থ করে সেলিম আল দীন রচিত চাকা নাটক। বুনন থিয়েটারের ষষ্ঠ এই প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান।