শেষ হাসি জোকোভিচের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারলেন না রাফায়েল নাদাল। গ্র্যান্ড স্লাম ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে লড়ে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের শিরোপা জিতে নিয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ।বছরের প্রথম গ্র্যান্ড স্লাম নিশ্চিত করার ম্যাচে বিশ্ব টেনিসের ১ নম্বরে থাকা জোকোভিচ জয় পেয়েছেন ৫-৭, ৬-৪, ৬-২, ৬-৭, ৭-৫ গেমে। লড়েছেন ৫ ঘণ্টা ৫৩ মিনিট! এ নিয়ে পঞ্চম খেলোয়াড় হিসেবে টানা তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব দেখালেন জোকোভিচ। রয়টার্স।