শেষ ‘ব্যাটম্যান’ ক্রিশ্চিয়ান বেল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটম্যান সিরিজের সর্বশেষ ছবি দ্য ডার্ক নাইট রাইজেস-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন হলিউড তারকা ক্রিশ্চিয়ান বেল। খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবিটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। ফিলিপাইন ডেইলি ইনকুইরার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান বেল। তাঁর ভাষ্য অনুযায়ী, হয়তোবা নোলানের সঙ্গে ব্যাটম্যান সিরিজের এটাই তাঁর শেষ ছবি। ছবিতে ক্যাটওম্যান চরিত্রে অ্যান হ্যাথঅ্যাওয়ের ভূয়সী প্রশংসা করে বেল বলেন, তিনি কঠোর পরিশ্রম করেছেন। এ ছাড়া বেন চরিত্রে টম হার্ডিও ভালো অভিনয় করেছেন বলে তিনি জানান। টাইমস অব ইন্ডিয়া।