শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়োজ্যেষ্ঠ কোচক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়েছেন বারনেট, পোর্ট ভেল, ব্যারি টাউন ও ব্র্যাডফোর্ড সিটির মতো অখ্যাত ক্লাবে। সবচেয়ে বেশি দিন ছিলেন কুইন্স পার্ক রেঞ্জার্সে। কিউপিআরও সে সময় অখ্যাতই ছিল, খেলত তৃতীয়-চতুর্থ বিভাগে। আট ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার। সেটিও ওয়েলসের হয়ে। ফলে কোনোভাবেই আইভর পাওয়েলকে মনে রাখা সহজ নয়। স্মরণীয় কিছুই যে করেননি। তার পরও একদিক দিয়ে পাওয়েলের ঠাঁই কিন্তু ইতিহাসে হয়েই গেছে। তাঁর নামে যে রেকর্ড আছে, সেটি কোনো দিন ভাঙবে বলে মনেও হয় না।২০০৬ সালে পাওয়েলের নাম ওঠে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তখন তাঁর বয়স ছিল ৯০। আর সেই বয়সেও পাওয়েল কাজ করতেন ফুটবল কোচ হিসেবে। বাথ বিশ্ববিদ্যালয়ের কোচ হিসেবে তিনি কাজ করেছেন আরও তিন বছর। ২০১০ সালে অবসর নেন ৯৩ বছর বয়সে। সবচেয়ে বেশি বয়সী ফুটবল কোচের বিশ্ব রেকর্ডটা তাঁর।বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলা পাওয়েল অবশেষে হার মানলেন। ৬ নভেম্বর মারা গেছেন তিনি। মাত্র চার বছরের জন্য বয়সের সেঞ্চুরিটা করা হলো না তাঁর।১৯১৬ সালের ৫ জুলাই দক্ষিণ ওয়েলসে জন্ম নেওয়া পাওয়েল পেশাজীবন শুরু করেছিলন খনিশ্রমিক হিসেবে। পাশাপাশি খেলতেন অপেশাদার ফুটবল। কিউপিআর তাঁকে আবিষ্কার করে ১৭ বছর বয়সে। ১৯৩৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এই ক্লাবেই ছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেড়ে নিয়েছিল এর অনেকটা সময়।১৯৪৮ সালে অ্যাস্টন ভিলা পাওয়েলকে সাড়ে ১৭ হাজার পাউন্ড দিয়ে কেনে। যে টাকার অঙ্কটা ছিল সে সময় কোনো উইং হাফের জন্য রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি। ভিলার হয়ে ৭৯টি ম্যাচ খেলেছেন প্রথম বিভাগে। স্যার স্ট্যানলি ম্যাথুসের খুব কাছের বন্ধু ছিলেন। ম্যাথুসের বিয়ের ‘বেস্ট ম্যান’-এর দায়িত্বও পালন করেন। ১৯৭৩ সালে বাথ বিশ্ববিদ্যালয় দলের দায়িত্ব নিয়ে এখানে কাজ করেন টানা ৩৭টি বছর।অ্যালেক্স ফার্গুসনের দিকে মাঝেমধ্যেই ধেয়ে যায় প্রশ্নটা—কবে অবসর নিচ্ছেন। স্যার অ্যালেক্স চাইলে পাওয়েলের উদাহরণ তো দিতেই পারেন!সবার ওপরে!লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? উত্তরটা জানতেই চান? শুনুন তবে: চার্লি অস্টিন!পুরো ফুটবল-বিশ্বকে একটা কেকের মতো দুই টুকরো করে ফেললেন রোনালদো আর মেসি। দুজনের পায়ের জাদু চলছেই। চলছে দুজনের ব্যক্তিগত দ্বৈরথ, পাল্লা দিয়ে বিরামহীন গোল করে চলা। এই মৌসুমেও দুজনই দুর্দান্ত। গত রোববারের আগ পর্যন্ত দুজনই ছিলেন সমানে-সমান। ১৮টি করে গোল। কিন্তু এক জায়গায় মেসি-রোনালদোকে ছাপিয়ে গেছেন চার্লি অস্টিন। রোববারের আগ পর্যন্ত বার্নলির এই স্ট্রাইকারের নামের পাশে যে ১৮ গোল!বার্নলি বর্তমানে খেলছে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। ইংলিশ প্রিমিয়ার লিগের পরই এর অবস্থান। ফলে সেখানে গোলের বন্যা ছুটিয়ে দেওয়া চাট্টিখানি কথা নয়। অস্টিনের কৃতিত্ব আরও ভালোভাবে বোঝা যাবে দুটো রেকর্ডে। তাঁর ২০ গোল এসেছে ১৭ ম্যাচে। বার্নলির পক্ষে মৌসুমে দ্রুততম ২০ গোলের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল সেই ১৯৬৬ সালের! অস্টিন এ সময় গোল করেছেন টানা আট ম্যাচে, বার্নলির হয়ে যে কীর্তি এর আগে গড়েছেন কেবল বার্নলি কিংবদন্তি রে পয়েন্টার।সবচেয়ে বড় কথা, ইংলিশ এই স্ট্রাইকারের ক্যারিয়ারের আসল পথ সামনে পড়েই আছে। বয়স তাঁর মাত্র ২৩। বার্নলি ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে এলে তাঁর ওপর নজরটা আরও বেশি করে পড়বে সন্দেহ নেই। এমনিতে এখনই অবশ্য ক্লাব-সমর্থকদের কাছ থেকে মেসি-রোনালদোর মতোই মর্যাদা পাচ্ছেন। কথা শুনে অবশ্য অস্টিনকে মেসি-রোনালদো বলেই ভ্রম হতে পারে অনেকের, ‘রেকর্ড ভাঙা তো অবশ্যই দারুণ ব্যাপার। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো দলের জন্য তিনটা পয়েন্ট।’তাঁর লড়াই১৯৯৬ সালে অবসর নিলেন যখন, পেশাদার ক্যারিয়ার শুরু তো দূরের কথা, এ সময়ের মেয়েদের কোর্টের অনেক খেলোয়াড়ের জন্মই হয়নি। এখনকার সবচেয়ে সিনিয়রদের একজন ভেনাস উইলিয়ামসই পেশাদার ক্যারিয়ার শুরু করেছেন ১৯৯৪ সালে। ১২ বছর টেনিস থেকে দূরে সরে থাকার পর কিমিকো দাতে-ক্রুম ২০০৮-এর এপ্রিলে ফিরে আসেন। তখন থেকেই খেলে যাচ্ছেন। বলা যায় একটা রেকর্ডের পিছু তাড়া করছেন এই জাপানি নারী।২০০৯ সালে কোরিয়া ওপেন জিতেছিলেন, যেটি ছিল ওপেন যুগে বিলি জিন কিংয়ের পর দ্বিতীয় বয়সী খেলোয়াড় হিসেবে ডব্লুটিএ একক শিরোপা জয়ের রেকর্ড। দাতের বয়স এখন ৪২। এখন কোনো ডব্লুটিএ একক শিরোপা জিতলে কিংবদন্তি বিলি জিন কিংকেও ছাপিয়ে যেতে পারবেন। সেই অর্জনের একেবারে নিঃশ্বাস দূরত্বে চলেও এসেছিলেন। গত সপ্তাহে ভারতে হয়ে যাওয়া রয়্যাল ইন্ডিয়ান ওপেনের ফাইনাল পর্যন্ত গেলেও ৬-৩, ৬-২ গেমে হেরেছেন এলিনা সভিতোলিনার কাছে। দাতে প্রথমবার টেনিস থেকে অবসর নেওয়ার সময় ইউক্রেনের এই টেনিস খেলোয়াড়ের বয়স ছিল মাত্র দুই বছর!স্বাভাবিকভাবেই দাতে খুব হতাশ। ফাইনাল শেষে বলেছিলেন, ‘এটা আমার দিন ছিল না। আমার কৌশল আসলে কাজই দিচ্ছিল না।’ তবে হতাশ হলেও থেমে যাওয়ার পাত্রী নন। ক্যারিয়ারের প্রথম অধ্যায়ে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন—তিনটিরই সেমিফাইনাল পর্যন্ত যাওয়া দাতে নতুন মিশনে নেমে পড়তে প্রস্তুত।রাজীব হাসান