শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলিয়া জর্জেসের চমকজুলিয়া জর্জেসটা আবার কে? প্রশ্নটা অনেকেই করে বসতে পারেন। যাঁরা ডব্লুটিএ টুর্নামেন্টের খোঁজখবর রাখেন, তাঁদের কাছেও জুলিয়া জর্জেস ছিলেন এক অচেনা নাম। ছিলেন বলতে হচ্ছে, কারণ, এই মুহূর্তে তিনি আর অচেনা নন। গত সপ্তাহে স্টুটগার্ট ডব্লুটিএ টুর্নামেন্টের ফাইনালে শীর্ষ বাছাই ও এক নম্বর তারকা ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে এসেছেন আলোচনায়। জানিয়ে দিয়েছেন, তিনি আসছেন।তবে ২০ বছর বয়সী জার্মান এই টেনিস গ্ল্যামার গার্লের এটাই প্রথম ডব্লুটিএ শিরোপা নয়। প্রথমটি জিতেছিলেন গত বছর, বাড গাস্টেইনের সেই টুর্নামেন্টে প্রতিপক্ষ ছিলেন সুইজারল্যান্ডের অখ্যাত এক খেলোয়াড়। কিন্তু এবার ফাইনালে অন্য প্রান্তে ওজনিয়াকি ছিলেন বলেই তাঁকে নিয়ে এত আলোচনা। আসলে আলোচনাটা বেশি হচ্ছে জার্মানিতেই। মহিলা টেনিসে জার্মানির ভবিষ্যৎ ভাবা হচ্ছে তাঁকে। ১৯৯৪ সালে সর্বশেষ জার্মান হিসেবে স্টুটগার্টে ডব্লুটিএ শিরোপা জিতেছিলেন আঙ্কে হুবার। ১৭ বছর পর আবার জার্মানির হয়ে জিতলেন জুলিয়া। এই সাফল্যে জার্মানরা যেমন উচ্ছ্বসিত, তেমনি উচ্ছ্বসিত জুুলিয়াও। তাঁর নিজেরই বিশ্বাসই হচ্ছে না এক নম্বর তারকাকে হারিয়ে দিয়েছেন! ‘ক্যারোলিনের মতো তারকাকে হারানোটা দুর্গম পাহাড়ের চূড়ায় ওঠার মতোই কঠিন। এটা করতে পেরেছি আমি। কিন্তু বিশ্বাসই হচ্ছে না আমি এটা করেছি’—ক্লে কোর্টে ওজনিয়াকিকে হারিয়ে দেওয়ার পর এই ছিল জুলিয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এই জয়ের মাধ্যমে এক লাফে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ত্রিশে চলে এসেছেন জুলিয়া। এখন তাঁর লড়াই এই র‌্যাঙ্কিংয়ের আরো ওপরে ওঠা।সুবাতাসসরকারের সবুজ সংকেত মিলেছে। সিদ্ধান্ত নিতে তাই দেরি করেনি পাকিস্তান টেনিস ফেডারেশন (পিটিএফ)। টেনিসের জন্য ভারতীয় কোচই আনবে পাকিস্তান। কাকে আনবে সেটিও ঠিক করে ফেলেছে পিটিএফ—বীরবল ওয়াধেরা। কোচ হিসেবে ভারতে নামডাক আছে তাঁর। একসময় গুরগাঁওয়ে জাতীয় টেনিস একাডেমির কোচ ছিলেন। তবে তাঁকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অন্য একটা আকাঙ্খাও আছে পাকিস্তান টেনিস ফেডারেশনের। তাঁর নিয়োগটা যদি দুই দেশের ক্রীড়াসম্পর্ক পুনঃস্থাপনকে ত্বরান্বিত করে!২০১১ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে মোহালির মাঠে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পাশে গিয়ে যেদিন দাঁড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, সেদিন থেকেই জেগেছে দুই দেশের ক্রীড়াসম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা। দুই দেশের ক্রিকেট সফর নিয়মিত করতে সক্রিয় হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বছরের শেষের দিকে ভারতীয় হকি দলের পাকিস্তান সফরের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন দেশটির হকি কর্মকর্তারা। ওয়াধেরাকে কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনাটা হয়তো সেই সূত্রেই গাঁথা। খুব তাৎপর্যপূর্ণও।যদি নিয়োগ পান তাহলে ওয়াধেরাই হবেন প্রতিদ্বন্দ্বী দেশে কাজ করা প্রথম ভারতীয় কোচ। পাকিস্তান থেকে ভারতে গিয়ে কোচ হিসেবে কাজ করেছেন ইন্তিখাব আলম। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাঞ্জাব রাজ্য দলের কোচ ছিলেন ইন্তিখাব।ফিরবেন না পার্কগত জানুয়ারি মাসে পার্ক জি-সুংয়ের ঘোষণাটা দক্ষিণ কোরিয়ার ক্রীড়াপ্রেমীদের কাছে একটা ‘আঘাত’ হয়েই এসেছিল। ইনজুরি তাঁকে ভোগাচ্ছিল ঘন ঘন। তার ওপর ছিল ক্লাবের চাহিদা পূরণের একটা দায়বদ্ধতা। দুইয়ের চাপে দোহায় এশিয়ান কাপ ফুটবল খেলে দেশে ফিরেই আনুষ্ঠানিক বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ফুটবলকে। সিউলে পার্ক জি-সুংয়ের বিদায়ী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘জিদানকে অনুসরণ করার সম্ভাবনা আছে কি!’২০০৬ বিশ্বকাপের বাছাইপর্ব উতরানোর কঠিন পরীক্ষার সামনে যখন ফ্রান্স, অবসর ভেঙে ফুটবলে ফিরে সে পরীক্ষায় জাতীয় দলকে উতরে দিয়েছিলেন জিনেদিন জিদান। দলকে টেনে তুলেছিলেন বিশ্বকাপের ফাইনালেও। ২০১৪ বিশ্বকাপে ফ্রান্সের জিদানের মতো তাঁকে যদি দরকার হয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার, তাতে কি সাড়া মিলবে না পার্কের! একটা আকুতি নিয়েই সংবাদ সম্মেলনে প্রশ্নটা করেছিলেন ওই সাংবাদিক। উত্তরে পার্ক সরাসরি সম্ভাবনাটা নাকচ করে দিয়েছিলেন।এতদূর পড়ে পাঠকের মনে হতে পারে পুরোনো কাসুন্দি ঘাঁটার কী আছে! প্রাসঙ্গিকভাবেই এসেছে তাঁর অবসর নেওয়ার প্রসঙ্গ। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পার্ক যেভাবে খেলে যাচ্ছেন, অধিকাংশ কোরিয়ানেরই বিশ্বাস, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও পার্ক খেলতে পারবেন। কোরিয়ার পত্রপত্রিকায় এটা ‘এপ্রিল ফুলে’র জনপ্রিয় একটা কৌতুকই হয়ে গিয়েছিল—খেলোয়াড় কাম কোচ হিসেবে ২০১৪ বিশ্বকাপে ফিরছেন পার্ক! কোচ হিসেবেও তাঁর যে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই সেটিও নিশ্চিত করেছেন পার্ক, ‘আমি কোচ হতে চাই না। জানি দলের ম্যানেজারকে কত ঝামেলা পোহাতে হয়। নিয়ন্ত্রণ করতে হয় দলের খেলোয়াড়দের। সে কাজের যথেষ্ট যোগ্যতা নেই আমার।’তাঁর এই উত্তর নিশ্চয় আরও এক দফা হতাশ করেছে কোরিয়ানদের! শাহরিয়ার ফিরোজ