শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনিএবার একজন চালককে চিনে নিন। ছবিটায় দেখে তাঁকে ক্রিস্টিয়ানো রোনালদো মনে হচ্ছে? পেছনে ‘রোনালদো’ নামও লেখা! তার পরও ইনি কিন্তু ফুটবলার নন, চালক। রেসার। হ্যাঁ রোনালদোই, তবে সেদিন এই পরিচয় তিনি নিজেই ভুলে গিয়েছিলেন। পরিচয় ভুলে গেলে কী হবে, ফুটবল মাসের মতোই রেসিংয়েও কিন্তু রোনালদোর চরিত্র ছিল একই রকম।খেলা-অনুশীলন-খেলা এই চক্র থেকে বের হতে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা মাঝেমধ্যেই ভিন্ন স্বাদ খুঁজে নিতে অন্য কিছুর আশ্রয় নেন। গত সপ্তাহে অনেকেই গিয়েছিলেন মাদ্রিদের কার্ট-রেসিংয়ে। ছোট ছোট গাড়ির এই রেসিংয়ে নেমেছিলেন রোনালদোও। মাঠে বল পায়ে যেমন অপ্রতিরোধ গতিতে ছোটেন, এদিন তাঁর গাড়ি নিয়েও ছুটছিলেন। হার মানতে যে তিনি নারাজ—সেটা যেখানেই হোক। কিন্তু শেষ পর্যন্ত রোনালদো প্রথম হতে পারেননি। জিতে গেছেন রিয়াল মিডফিল্ডার এস্তেবান গ্রানেরো। একটুর জন্য জিততে না পারায় রোনালদোর মেজাজ গিয়েছিল বিগড়ে। সাধারণত মাঠে থাকলে হাত-পা ছুড়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিন সেই অবস্থা ছিল না। তবে তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল, হারটা হজম হচ্ছে না। বেশ রাগও ঝেড়েছেন। আশার কথা হলো, রেফারি ছিল না, ছিল না তাই লাল কার্ডও!বন্ধুত্বদুজনের দোস্তিটা অনেক পুরোনো। ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার যেমন ফর্মুলা ওয়ানের খুব ভক্ত, তেমনি ফর্মুলা ওয়ানের কিংবদিন্ত মাইকেল শুমাখার ভক্ত টেন্ডুলকারের। টেন্ডুলকারকে কখনো-সখনো খুঁজে পাওয়া যায় ফর্মুলা ওয়ানের কোনো সার্কিটের গ্যালারিতে। শুমাখারকে অবশ্য সেভাবে কখনো দেখা যায়নি ক্রিকেট মাঠে। তবে দুজনের এই বন্ধুত্ব ভীষণভাবে খবরে এসেছিল ২০০২ সালে। একটু অন্য কারণে!সেবার ডন ব্র্যাডম্যানের ২৯ নম্বর সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছিলেন টেন্ডুলকার। আর লিটল মাস্টারের এই কীর্তির পর তাঁকে উপহার হিসেবে একটা মহামূল্য ফেরারি গাড়ি উপহার দিয়েছিলেন শুমাখার। সেই গাড়ির শুল্ক মাফ করা না-করা নিয়ে ভারতে সে কী তোলপাড়।সে যা-ই হোক, বন্ধুত্ব করতে তো আর কাউকে ট্যাক্স দিতে হয় না। দুজনের সম্পর্কে তাই পড়েনি কোনো আঁচড়। সেই শুমাখার এখন ভারতে। আজ এক ঐতিহাসিক মুহূর্তে প্রবেশ করছে ভারত। প্রথমবারের মতো ফর্মুলা ওয়ানের রেস আয়োজিত হয়েছে এখানেই।বন্ধুর দেশে এসেছেন। বন্ধুর নেমন্তন্ন রক্ষা না করলে কি চলে! শুমাখার জানালেন, টেন্ডুলকারের সঙ্গে দেখা তিনি অবশ্যই করবেন, ‘শেষ কবে ওর সঙ্গে আমার দেখা হয়েছে মনেই করতে পারছি না। তবে এবার ওর সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’শুমাখার অবশ্য এখন আর ফেরারি দলে নেই। চার বছরের অবসর ভেঙে ফেরার পর নাম লিখিয়েছেন মার্সিডিজে। তবে টেন্ডুলকারও কিন্তু ফেরারিকে সমর্থন দিচ্ছেন না এবার। দিচ্ছেন না মার্সিডিজকেও। কেন? ‘ইন্ডিয়ান গ্রাঁ প্রিঁ নিয়ে আমি রোমাঞ্চিত। শুমাখারের মতো বন্ধুও আছে এখানে। তবে আমি সমর্থন দেব ফোর্স ইন্ডিয়াকে। কারণ সেটা ভারতের, আর সবার আগে দেশ’—বলেছেন টেন্ডুলকার।ত্রয়ীম্যানচেস্টার সিটি, লেভান্তে আর উদিনেসে। এই তিন ক্লাবের মধ্যে মিল কোথায়? প্রথমত এই তিন দল ইউরোপের সেরা তিন লিগে খেলে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি, স্পেনের লা লিগায় লেভান্তে আর ইতালির সিরি ‘আ’তে উদিনেসে। মিল আরেকটি আছে, তিন দলের তেমন কোনো সমৃদ্ধ ইতিহাস নেই। লেভান্তে আর উদিনেসে কখনোই শীর্ষ লিগ শিরোপার স্বাদ পায়নি। আর সিটি শীর্ষ লিগ দুবার জিতেছে বটে, সেটিও সেই ১৯৩৬-৩৭ ও ১৯৬৭-৬৮ মৌসুমের ঘটনা।এসব মিল নয়; এই তিন ক্লাবকে এক সুতোয় গাঁথার আসল কারণ অন্যখানে। গত সপ্তাহের খেলা শেষে এই তিন দলই ছিল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে!সিটির উঠে আসাটা সেই অর্থে বড় কোনো চমক নয়। উদিনেসেও গত কয়েক মৌসুম ধরে ভালো খেলছে। তবে লেভান্তে অবশ্যই বড় চমক। বিশেষ করে স্প্যানিশ লিগ, যেখানে বার্সেলোনা-রিয়ালের বাঘবন্দী খেলা হয়ে উঠেছে কি না, এমন আলোচনা যখন চলছে, সেই সময় টানা সপ্তম জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে এই পুঁচকে ক্লাবটি।লেভান্তে সর্বার্থেই পুঁচকে। একটু ভুল বলা হলো অবশ্য। ভ্যালেন্সিয়ার এই ক্লাবটি কিন্তু এই শহরের বিখ্যাত ক্লাব ভ্যালেন্সিয়া এফসির আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯০৯ সালে। এক শ বছরের ইতিহাস, এ ছাড়া অর্জন নেই আর কিছু। লা লিগায় এটি তাদের মাত্র সপ্তম মৌসুম! গত মৌসুমে মাত্র ২ পয়েন্টের কল্যাণে রেলিগেশন এড়ানো সেই ক্লাবটির শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার কৃতিত্ব পাচ্ছেন কোচ হুয়ান ইগনাসিও মার্টিনেজ। রাজীব হাসান