শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদ্রিয়ানোর দ্বিতীয় সুযোগকিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন বলে একটা সিনেমা আছে। কোনো পরিচালক চাইলে বানাতে পারেন আরেকটি ছবি: কিউরিয়াস কেস অব আদ্রিয়ানো রিবেইরো!কত দ্রুতই না উত্থান হয়েছিল তাঁর পেশাদার ফুটবলে। মাত্র এক বছর খেলেছেন যুব পর্যায়ে। ওই বছরেই তাঁর খেলা দেখে মূল দলে ডেকে নিয়েছিল ফ্লামেঙ্গো। তাঁর মধ্যে রোনালদোর ছায়া খুঁজে পেয়েছিলেন অনেকেই। ২০০৪ কোপা আমেরিকার গোল্ডেন বল-বুট দুটোই জিতলেন, ব্রাজিলকেও জেতালেন শিরোপা। নতুন রোনালদোর প্রত্যয়টি আরও দৃঢ় হলো। স্বর্গের সিঁড়ি নাকি দ্রুত টপকাতে নেই। আকস্মিক পতনের ঝুঁকি থাকে। যত দ্রুত উত্থান হয়েছে, তত দ্রুতই হারিয়ে গেছেন আদ্রিয়ানো। নিজেকে শৃঙ্খলার আবরণে না রাখলে অমিত প্রতিভাতেও মরচে পড়ে। মদ্যপান, নৈশক্লাবের উন্মাতাল জীবন ধীরে ধীরে ক্ষয়ে ফেলল তাঁকে। তলিয়ে যেতে থাকলেন হতাশার ডুবোচরে।শেষ মুহূর্তে এসে আদ্রিয়ানোর দিকে হাত বাড়িয়ে দিয়েছে তাঁর প্রথম ক্লাবই। মাঝখানে কিছুদিন ছিলেন ‘ফ্রি এজেন্ট’। এক অর্থে বেকার। ফ্লামেঙ্গো নতুন করে চুক্তি করতে উৎসাহী এই ৩০ বছর বয়সী স্ট্রাইকারের সঙ্গে। শুধু তা-ই নয়, উৎসে ফিরে আদ্রিয়ানো আবার নিজেকে ফিরে পাবেন, এই আশাবাদ জিকোর মতো ব্রাজিলিয়ান কিংবদন্তির।আরেকটি সুযোগ আদ্রিয়ানোর প্রাপ্য ছিল বলেই মনে করেন ব্রাজিলের হয়ে মাত্র ৭২ ম্যাচে ৫২ গোল করা জিকো, ‘ফ্লামেঙ্গোর সমর্থক হিসেবে আমি আশা করি ও নিজেকে আবার প্রমাণ করবে। প্রত্যেকেরই জীবনে দ্বিতীয় আরেকটা সুযোগ দেওয়া উচিত।’ফ্লামেঙ্গোর স্বর্ণযুগের খেলোয়াড় জিকো তাঁর উত্তরসূরির ওপর কতটা আস্থা রাখেন, সেটা আরও বোঝা যাবে এই কথায়, ‘আমি আগেও বলেছি, ওর মতো খেলোয়াড়ের সামর্থ্য আছে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর।’দেখা যাক, দ্বিতীয় সুযোগটা আদ্রিয়ানো কাজে লাগাতে পারেন কি না।তালেবানের ক্রিকেট-প্রেমফুটবল তো ছিল তাদের দুচোখের বিষ। হাফপ্যান্ট পরে খেলতে হয় বলে ঘৃণাভরেই প্রত্যাখ্যান করেছিল বিশ্বের জনপ্রিয় খেলাটিকে। ক্রিকেটে ফুলপ্যান্ট পরে খেলা হয়। কিন্তু তার পরও খেলাটা ‘সাহেবি’। পশ্চিমা ‘কাফের’দের আবিষ্কার। ফলে ক্রিকেটও নিষিদ্ধ। শুধু ফুটবল-ক্রিকেট? তালেবান শাসনামলে খেলাধুলা ব্যাপারটিই নিষিদ্ধ ছিল আফগানিস্তানে। কাবুলের সুবিশাল গাজী স্টেডিয়ামটি ব্যবহার করা হতো দণ্ডিতদের শিরশ্ছেদ কিংবা পাথর নিক্ষেপের কাজে!তালেবান দুঃশাসনের কালো ছায়া অন্তত আর আফগানিস্তানে নেই। সেই অন্ধকার যুগের অবসান হওয়ার পর সবচেয়ে ভালো যেটি হয়েছে, দেশজুড়ে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট। যুদ্ধের সময় পাকিস্তান সীমান্তে পালিয়ে আসা শরণার্থীরা ঘরে ফিরে যাওয়ার সময় পাকিস্তান থেকে নিয়ে গেছে ব্যাট-বলের খেলাটি। আর দ্রুতই তাতে উন্নতি করছে আফগানরা। তাদের উন্নতিও চোখে পড়ার মতো। টানা দ্বিতীয়বারের মতো কোয়ালিফাই করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথম শ্রেণীর ক্রিকেটেও তাদের পারফরম্যান্স চোখে পড়ার মতো। ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব সম্প্রতি ঘোষণা করেছে, এমসিসির একটি দল সফর করবে আফগানিস্তানে। আফগান ক্রিকেট পেল আরেকটি জয়—তালেবানদের সমর্থন! দ্য ইন্ডিপেন্ডেন্টকে তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ক্ষমতায় এলে ক্রিকেটকে তাঁরা সমর্থনই দেবেন, ‘এটা কোনো সমস্যা হবে না। সব খেলাই তো আর ধর্মের বিরুদ্ধে নয়। ক্রিকেট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।’ মুজাহিদ এমন দাবিও করলেন, ‘আমরা কিন্তু তালেবান শাসনামলেও ক্রিকেটকে সমর্থন করেছিলাম।’