শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণজর্জর লিগটাকার অভাবে বাংলাদেশে পদ্মা সেতু হয় না। অথচ এক ইংলিশ প্রিমিয়ার লিগ যতটা দেনায় ডুবে আছে, সেই টাকায় অনায়াসে পদ্মা সেতু বানিয়ে ফেলা সম্ভব। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মোট দেনার পরিমাণ ২৪০ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যেটি ৩০ হাজার ৪২৫ কোটি টাকারও বেশি!চেলসি মালিক রোমান আব্রামোভিচ, নিউক্যাসল মালিক মাইক অ্যাশলি আর ফুলহামের চেয়ারম্যান মোহামেদ আল ফায়েদ এই ঋণের সিংহভাগ বহন করছেন। এঁদের কাছেই পাওনা ১৩০ লাখ পাউন্ড। স্পোর্টস বিজনেস গ্রুপের ২১তম ফুটবল অর্থনীতির বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে চমকে দেওয়ার মতো এই তথ্য। আব্রামোভিচ চেলসি কেনার পর থেকেই দেদার টাকা ঢালছেন। এর মধ্যে বেশ কজন নামী কোচকে ছাঁটাই করতে গিয়ে বড় অঙ্কের ক্ষতিপূরণও দিতে হয়েছে। এই টাকা জোগাতেই ঋণের হাত পেতেছেন রুশ ধনকুবের। নিউক্যাসল আর ফুলহামও নতুন করে দল ঢেলে সাজানোর চেষ্টা করেছে। তাদের ঋণের নেপথ্য কারণ হলো এটাই।এই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এভাবে ঋণের দায়ে জর্জর হয়ে থাকা মানে ক্লাব মালিকের ওপর নির্ভরশীলতা বাড়া। তা ছাড়া যেকোনো সময় আর্থিক ভারসাম্যও নষ্ট হয়ে যেতে পারে ক্লাবগুলোর। টিভি ও মাঠের দর্শক সংখ্যা, প্রতিদ্বন্দ্বিতা, জনপ্রিয়তা এবং সবচেয়ে বেশি আয় করা লিগের গর্ব আছে ইংলিশ প্রিমিয়ার লিগের। এখন সবচেয়ে ঋণজর্জর লিগের তকমাটাও জুটে গেল। অবশ্য ২৪০ কোটি পাউন্ড ঋণের বিপরীতে তাদের আয়ও খুব একটা কম নয়। ইংলিশ প্রিমিয়ার লিগের সম্মিলিত আয়ের পরিমাণ ২২৭ কোটি পাউন্ড।টুইটারকারও কাছে এটা যেন উপাসনার মতো। সেরেনা উইলিয়ামস আর ক্যারোলিন ওজনিয়াকি যেমন। কারও কাছে এটা অর্থহীন। যেমন মারিয়া শারাপোভা। কারও কারও কাছে এটা একটু বিভ্রান্তিকর। ভালো নাকি মন্দ ঠিক ঠাওরে উঠতে পারেন না। যেমন অ্যান্ডি মারে। বলা হচ্ছিল টুইটারের কথা।টেনিস তারকাদের মধ্যে টুইটার নিয়ে এমনই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এমনিতে ফেসবুকে বেশ সক্রিয়, সেখানে অনুসারীর সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়ে গেছে। কিন্তু টুইটার নিয়ে শারাপোভা একেবারেই অনাগ্রহী, ‘ধরুন, আমি বসে বসে বিরক্ত হয়ে গেছি, রুচি পাল্টাতে এক বাটি পাস্তা খাচ্ছি। এখন পুরো বিশ্বকে তো জানানোর দরকার নেই আমি অমুক রেস্তোরাঁয় বসে পাস্তা গিলছি। টুইটার নিয়ে আমার এখনকার মন্তব্য এটাই। হয়তো সেটা পাল্টাবে। কিন্তু এখন এমনিতেই দিনে অসংখ্য টেক্সট (এসএমএস) করি। এরপর টুইটারও ব্যবহার শুরু করলে আমার আঙুলে হয়তো আর্থ্রাইটিস হয়ে যাবে।’যুক্তরাষ্ট্রের উঠতি তারকা স্লোয়ান স্টেফেন্স কিন্তু টুইটার নিয়ে বেশ উচ্ছ্বসিত। মনে হচ্ছে, তিনি এ ব্যাপারে অন্তত সেরেনা-ওজনিয়াকিদের অনুসারী। এবার ফ্রেঞ্চ ওপেনে চতুর্থ রাউন্ডে উঠে এসেছেন। হুট করে টুইটারে তাঁর অনুসারী সংখ্যাও অনেক বেড়েছে। ‘আমি এটা নিয়ে উত্তেজিত, কারণ এখন আরও বেশি টুইটার অনুসারী পাব। এটা ভালোই। এরই মধ্যে বেশ কিছু দুর্দান্ত মন্তব্যও পেয়েছি। কে কী লিখল আমি সব পড়ি। প্রতিটি বার্তাই, অবশ্য উত্তর দেওয়া হয় না। কারণ একজনকে উত্তর দিলে বাকিদেরও তো দিতে হবে।’মারে অবশ্য টুইটার নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, ‘যখন মনে হয় কিছু লেখা যায়, তখনই কেবল লিখি। আসলে আপনি কী বলতে চান, আর কী বলবেন না, সেটা ঠিক করা মুশকিল।’ ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুর আবার শারাপোভার মতো, টুইটারের চেয়ে ফেসবুকই তাঁর বেশি পছন্দ, ‘এটা খানিকটা বিরক্তিকর।’ বাজিতে রাজি?রানি, ইউএফও নাকি উসাইন বোল্ট? আগামী অলিম্পিকে বাজি ধরতে চান কার ওপর!খেলা দেখা আর খেলা নিয়ে বাজি ধরা, বলা হয় এ দুটি নাকি ব্রিটিশদের ‘ন্যাশনাল প্যাসটাইম’। অলিম্পিকের মতো বড় আসর যখন বসতে যাচ্ছে লন্ডনে, খুবই স্বাভাবিক, জুয়াড়ি প্রতিষ্ঠানগুলো নড়েচড়ে বসবেই। বসেছেও। উইলিয়াম হিল, ল্যাডব্রোকস, স্ট্যান জেমস ও কোরালের মতো বাজি ধরার প্রতিষ্ঠানগুলো রীতিমতো বাজির পসরা সাজিয়ে বসেছে। ভালো কথা, এসব প্রতিষ্ঠানই কিন্তু বৈধ, অনুমোদিত।অলিম্পিকের বাজি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ মশাল প্রজ্বালন করবেন কে—এটা নিয়ে। প্রতিবারই মানুষের কৌতূহলের কেন্দ্রে থাকে বিষয়টি। কৌতূহল জিইয়ে রাখতে এটি গোপন রাখার সব রকম চেষ্টাও করেন আয়োজকেরা। এবার অবশ্য গোপন কথাটি মনে হয় রইল না গোপন। কারণ শীর্ষস্থানীয় বাজিকর প্রতিষ্ঠানগুলো সবাই সম্ভাব্য মশাল প্রজ্বালনকারী হিসেবে স্টিভ রেডগ্রেভকেই এগিয়ে রেখেছেন।পাঁচটি অলিম্পিক সোনা জেতা ব্রিটেনের সবচেয়ে সফল এই অলিম্পিয়ানের পক্ষে বাজির দর ১-৩। অবশ্য প্রিন্স উইলিয়াম (৬৬-১) থেকে শুরু করে রানি এলিজাবেথের (৫০০-১) পক্ষেও বাজি ধরতে পারবেন আপনি। যদিও বাজির দরগুলোই বলছে, এঁদের মশাল জ্বালানোর সম্ভাবনা নেহাতই ক্ষীণ।আরেকটি জনপ্রিয় বাজি হলো পুরুষদের ১০০ মিটার দৌড়ে কে জিতবেন। অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট এটিই। ফলে এটা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল থাকাও স্বাভাবিক। বাজির দরে এগিয়ে আছেন বোল্টই (৪-৭)। এরপরই আছেন বোল্টেরই সতীর্থ ইয়োহান ব্লেক (৩-১)।শুধু যে সিরিয়াস বিষয় নিয়েই বাজি ধরাধরি হচ্ছে, তা কিন্তু নয়। বিচিত্র অনেক কিছুই আছে বাজির তালিকায়। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান চলার সময় অলিম্পিক স্টেডিয়ামের ওপরে ফ্লাইং সসার বা ইউএফও কি দেখা যাবে? এ নিয়েও বাজি ধরতে পারেন আপনি। বাজির দর ১০০০-১! রাজীব হাসান