শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়ক যখন রেস্তোরাঁর মালিকমঞ্চ প্রস্তুত ছিল। ছিল হাজার ওয়াট আলোর রোশনাই, যে আলোও ম্লান হবে তাঁর দ্যুতিতে। পোর্তোর গ্যালারি ছিল উপচে ভরা, বিশেষ মুহূর্তের সাক্ষী হবে বলে। কিন্তু বিশেষ রাতটা হতাশার নিকষ আঁধারে ঢেকে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে ফিরলেন ড্রয়ের হতাশা নিয়ে। রোনালদোর জন্য সাজিয়ে রাখা উৎসবে মঞ্চ লন্ডভন্ড করে দিলেন এক রেস্তোরাঁর মালিক!হ্যাঁ, রেস্তোরাঁর মালিকই। বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের বিপক্ষে গোল করা উত্তর আয়ারল্যান্ডের নিয়াল ম্যাকগিনকে তাঁর প্রতিবেশীদের অনেকেই যতটা না ফুটবলার হিসেবে চেনে, তারও চেয়ে বেশি চেনে ফেইলটে অন দ্য ফলস নামের এক রেস্তোরাঁর মালিক হিসেবে। তাঁর এই রেস্তোরাঁ যে রীতিমতো পুরস্কারজয়ী।অ্যাবারডিনে খেলা এই ২৫ বছর বয়সী উইঙ্গার অবশ্য নিজেকে ফুটবলার পরিচয় দিতেই ভালোবাসেন। ম্যাচের পর রাতারাতি তারকার মর্যাদা পেয়ে যাওয়া ম্যাকগিন বলেছেন, ‘নিজের খেলাটা এই মুহূর্তে দারুণ উপভোগ করছি। সেল্টিকে থাকার সময় অনেক ইনজুরি ছিল, ধারে ব্রেন্টফোর্ডে খেলার সময়ও। হাসিমুখে মাঠে খেলতে পারছি, এটাই আসল।’নিঃসংকোচে স্বীকার করেছেন, ‘ছোট্ট একটা গ্রাম থেকে উঠে এসেছি। রোনালদো-নানিদের বিরাট ভক্ত আমি। ওদের বিপক্ষে খেলতে পারাটাই বিশাল পাওয়া।’ তাহলে কি রোনালদোর জার্সিটা রেখে দিয়েছেন ম্যাচ শেষে? বড় তারকার শততম ম্যাচের জার্সি তো বিশেষ কিছু। ‘না, আমি আমার জার্সিটাই রেখে দিতে চাই। আমার জার্সিই আমার কাছে বিশেষ কিছু। কারণ, আন্তর্জাতিক মঞ্চে এটা আমার প্রথম গোল’—বিনয়ের হাসি হেসে বলেছেন ম্যাকগিন।এক ম্যাচে রাতারাতি আলোচনায়। তার পরও ম্যাচটি নিয়ে একটা আক্ষেপ আছে তাঁর। তাঁর গোলে এগিয়ে গিয়ে ৮০ মিনিট পর্যন্ত জয়ের সম্ভাবনা জাগিয়ে রেখেছিল দল। শেষ পর্যন্ত ড্র। পর্তুগালকে তাদেরই মাঠে এভাবে আটকে দেওয়া কম কিছু নয়। কিন্তু ম্যাকগিন বলছেন, ‘আমাদের ৩ পয়েন্ট পাওয়া উচিত ছিল।’ পেলেকে মেসির হুমকিহুমকি আর মেসি! বলে কী! যাঁর পেটে বোমা মারলেও প্রতিপক্ষ সম্পর্কে ভালো বৈ মন্দ কথা শোনা যায় না, সেই লিওনেল মেসি হুমকি দেবেন, তা-ও আবার কিংবদন্তি পেলেকে? বিশ্বাস করা কঠিন।তবে এও তো ঠিক, পেলে বেশ কিছুদিন ধরেই মেসিকে খোঁচা দিয়ে আসছেন। মেসির চেয়ে নেইমার ভালো—সুযোগ পেলেই এই কথা পেলে জানিয়ে দেন। মেসি একটা পাল্টা জবাব তো দিতেই পারেন।সেই বকেয়া জবাবই দিতে চলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। এ বছর আর আটটি গোল পেলেই পেলের অবিস্মরণীয় এক রেকর্ড ভেঙে দেবেন খুদে জাদুকর। এ বছর ক্লাব ও জাতীয় দলের হয়ে তাঁর মোট গোল ৬৮টি। আরও অনেক রেকর্ডের মতো এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও পেলের দখলে। ১৯৫৯ সালে ৭৫ গোল করেছিলেন কালো মানিক। আর সাতটি গোল করলে সেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। তবে ছুঁয়ে ফেলা কেন? মেসি চাইলে রেকর্ডটা ভেঙেই দিতে পারবেন। এ বছর আরও গোটা পনেরো ম্যাচ খেলার সুযোগ আছে তাঁর সামনে। আর আটটি গোল মেসি পাবেন না?৫৩ বছর ধরে রেকর্ড পুষে রেখেছেন পেলে। ১৯৫৯ সালে সান্তোসের হয়ে ৬৬টি আর ব্রাজিলের হয়ে ৯ গোল করেছিলেন তিনি। কয়েক মৌসুম ধরেই সেই রেকর্ডটি হুমকির মধ্যে ফেলেছিলেন মেসি। কিন্তু পারছিলেন না। কারণ ক্লাবের হয়ে যতটা দুর্দান্ত ছিলেন, জাতীয় দলের হয়ে মেসি ছিলেন ততটাই নিষ্প্রভ। কিন্তু এ বছর থেকে আর্জেন্টিনার মেসির ওপর থেকে শনির কুনজর কেটে গেছে। মেসি এখন জাতীয় দলেও দুর্দান্ত।ব্রাজিলের লিগের মান বিবেচনায় অযুত ক্রোশ এগিয়ে লা লিগা। ফলে নিঃসন্দেহে পেলের রেকর্ডটি ভেঙে দিতে পারলে অবিস্মরণীয় এক অর্জনের পালক যুক্ত হবে মেসির মুকুটে।প্রতিশোধবক্সিং হেভি ব্যাগকে কখনো জার্সি পরতে দেখেছেন! বিরল সেই ‘সৌভাগ্য’ হলো কেল ব্রুকের সৌজন্যে। নিজের অনুশীলনের হেভি ব্যাগটিকে তিনি পরিয়ে রেখেছেন জার্সি, সেটিও আর্জেন্টিনা ফুটবল দলের। এবং সেই জার্সি নম্বর ১০! খুবই ইঙ্গিতবহ। ব্রুক ইংলিশ বক্সার। গতকাল শেফিল্ডে মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন প্রতিপক্ষ হেক্টর সালদিভিয়ার। এই লড়াইয়ের ফল এ লেখাটি লেখার সময় বলার উপায় ছিল না। তবে ভেতরে ভেতরে ফুঁসছিলেন, সালদিভিয়ার হাড়হাড্ডি ‘ব্রেক’ করার জন্য অস্থির হয়ে ছিলেন ব্রুক।বক্সিংয়ে এমনিতেই রিংয়ে নামার আগেই শুরু হয়ে যায় লড়াই। মনস্তাত্ত্বিক লড়াই তো থাকে, অনেক সময় হাতাহাতিও হয়। ওজন মাপার সময় একে অন্যের দিকে দুই বক্সারের খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে যাওয়ার ঘটনা অগুণতি। বক্সিংয়ে এ আগুনটাই আসল। বক্সিং হলো আসল পুরুষের খেলা। প্রতিপক্ষের রক্ত ঝরানোতেই এর মজা।ব্রুকের বুকে ‘আগুন’ জ্বালিয়ে দেওয়াতে তাঁর কোচ বেছে নিয়েছেন আরও ভালো কৌশল। মনে করিয়ে দিয়েছেন ‘হ্যান্ড অব গডে’র কথা। এক ডিয়েগো ম্যারাডোনাই ফকল্যান্ড যুদ্ধের যে নির্মম প্রতিশোধ নিয়েছিলেন ছিয়াশির বিশ্বকাপে, সেই জ্বালা এখনো জুড়ায়নি ইংলিশদের। সময় সুযোগে ঘুমন্ত আগ্নেয়গিরির মতো ফুঁসে ওঠে। ব্রুকের হেভি ব্যাগের পরনে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির রহস্য এটাই। সেটাতেই ঘুষি মেরে মেরে প্রস্তুত হচ্ছেন ২৬ বছর বয়সী এই অপরাজেয় বক্সার।নিজের ২৮ লড়াইয়ের সবগুলোই জিতেছেন। ১৮টিই নকআউটে। গতকালের লড়াইটি ছিল তাঁর জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে জিতেছে, সেই মুখোমুখি হবে আইবিএফ ওয়েল্টারওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন র‌্যানডল বেইলির। এই লড়াই ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপের অলিখিত সেমিফাইনাল। এমন ম্যাচের আগে ব্রুক দেশবাসীর উদ্দেশে যা বলেছেন, তাতেও মিশে আছে ছিয়াশি, ‘ইংল্যান্ড-আর্জেন্টিনার ক্রীড়া দ্বৈরথ অনেক পুরোনো। তা ছাড়া বহু পুরোনো একটি হিসাবও চুকানোর ব্যাপার আছে। আশা করি, পুরো দেশ আমার পেছনে থাকবে।’ রাজীব হাসান