শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার জুটি১৯৯৪ বিশ্বকাপের সেই স্মৃতি মনে আছে? বেবেতোর সেই ‘ঐতিহাসিক’ গোল উদ্যাপন। মাত্রই কিছুদিন আগে বেবেতো বাবা হয়েছিলেন। বিশ্বকাপ চলার সময় বাবা হওয়ার আনন্দটা বেবেতো উদ্যাপন করেছিলেন গোল হওয়ার পর সাইডলাইনে দাঁড়িয়ে। কোলে অদৃশ্য সন্তানকে হাতটা এপাশ-ওপাশ দুলিয়ে। সেই থেকে বিখ্যাত হয়ে আছে এই উদ্যাপন। বেবেতোর সঙ্গে সেদিন উদ্যাপনে সঙ্গী হয়েছিলেন রোমারিও। শুধু উদ্যাপনে নয়, ব্রাজিলকে ১৯৯৪ বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পথে আক্রমণভাগে দারুণ জুটি জমেছিল এই দুজনের। বাছাইপর্বে বেবেতো করেছিলেন পাঁচ গোল। চূড়ান্ত পর্বেও গোল করেছিলেন তিনটি। ওই বিশ্বকাপের সেরা খেলোয়াড় রোমারিও গোল করেছিলেন পাঁচটি। রোমারিও-বেবেতো আবারও জুটি বাঁধছেন। এবার রাজনীতির ময়দানে!রোমারিও রাজনীতিতে নেমেছেন আগেই। ব্রাজিলের সমাজতান্ত্রিক দলের হয়ে নির্বাচনে জিতে এসে নিম্নকক্ষের সংসদ সদস্যও হয়েছেন। এবার তাঁর লক্ষ্য রিও ডি জেনিরোর মেয়র হওয়া। মেয়র পদে তো দাঁড়াবেনই, ডেপুটি হিসেবে রোমারিও চাইছেন পুরোনো বন্ধু বেবেতোকেও। বেবেতোও নাকি রাজি। এবার দেখা যাক, রাজনীতির ময়দানে কেমন খেলেন এই জুটি!চলচ্চিত্রে ইমরানতাঁর জীবনের গল্পটা সিনেমার মতোই। লাহোর থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের সেরা তারকাদের একজনের খ্যাতি পাওয়া। ভিনদেশি বধূকে বিয়ে করে আনা রক্ষণশীল পাকিস্তানে, ভালোবাসার সেই সম্পর্কের ছেদ; ক্রিকেটের মাঠ থেকে নেমে যাওয়া পাকিস্তানের অস্থিতিশীল রাজনীতির ময়দানে। ‘ইনসাফ’ এনে দেওয়ার স্বপ্ন নিয়ে গড়ে তোলা রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ।এবার সত্যি সত্যিই ইমরান খানের জীবনের গল্প উঠে আসছে সিনেমায়। বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে রাজনীতির ময়দানের নেতা হয়ে যাওয়ার সেই গল্প নিয়ে বানানো হয়েছে ছবি। কাপ্তান নামের সেই সিনেমা এ বছরই পাকিস্তানে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।ফয়সাল আমান খান নামের পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাজ্যের চলচ্চিত্রনির্মাতা বানিয়েছেন এই ছবি। শুটিং শেষ হয়ে গেছে এরই মধ্যে। পোস্ট প্রডাকশনের কাজ চলছে এখন। ছবিটি বানাতে প্রথমে ইমরানের অনুমতি জোগাড় করেছেন অনেক কাঠখড় পুড়িয়ে। এরপর ইমরানের জীবনের গল্প শুনতে সাবেক এই কিংবদন্তি অলরাউন্ডারের সঙ্গে বৈঠক করেছেন অজস্র।কাপ্তান-এর সহপরিচালক ও চিত্রনাট্য রচয়িতা নাভিদ আনোয়ার জানিয়েছেন, ‘ইমরান খান প্রথমে রাজিই হচ্ছিলেন না। বলছিলেন, তাঁর জীবনের গল্পের চেয়ে সমস্যা-জর্জরিত পাকিস্তানের অন্যান্য বিষয় তুলে আনা এখন বেশি জরুরি। কিন্তু নাছোড় ফয়সাল শেষ পর্যন্ত রাজি করিয়ে ছাড়ে। আমরা আসলে পাকিস্তানের ইতিবাচক ছবিটাই বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বময় আবেদন আছে এমন ব্যক্তিত্বের সংখ্যা পাকিস্তানে হাতে গোনা।ছবিতে ইমরানের ভূমিকায় অভিনয় করছেন অনেকটা তাঁর মতোই দেখতে আবদুল মান্নান। আর নায়িকার ভূমিকায় আছেন নিউইয়র্কের পাকিস্তানি বংশোদ্ভূত মডেল সায়িদা ইমতিয়াজ।ম্যাকলেরয়ের গুরুমাত্র দেড় বছর বয়সে গলফে হাতেখড়ি। যে বয়সে বাবারা শখ করে ছেলের হাতে কলম বা রং পেনসিল তুলে দেয়, সেই বয়সে রোরি ম্যাকলেরয়ের বাবা তাঁর হাতে তুলে দিয়েছিলেন গলফের ক্লাব। সেই যে ছোট্টটি থাকাতে ধরে ফেললেন, সেই থেকে আজও গলফের প্রতি তাঁর ভালোবাসা অটুট।মাত্র দুই বছর বয়সে সবাইকে নিজের গলফ প্রতিভা দিয়ে চমকে দেওয়া এই উত্তর আয়ারল্যান্ডের তরুণ হুট করে আন্তর্জাতিক প্রচারমাধ্যমের আলোতে চলে এসেছেন। আসবেন না কেন। মাত্র চার বছরও হয়নি পেশাদার ক্যারিয়ার শুরু করেছেন, এরই মধ্যে ২২ বছর বয়সী ম্যাকলেরয় জিতে নিয়েছেন গলফের চারটি মেজরের একটি—ইউএস ওপেন!হঠাৎ করেই পৃথিবীটা পাল্টে গেছে তাঁর। হঠাৎ করেই নিজেকে প্রচারের চোখধাঁধানো আলোতে আবিষ্কার করছেন। এই তো উইম্বলডনেও ক্যামেরা বারবার খুঁজে ফিরল তাঁকে। অনভ্যস্ত এই পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতেও শিখছেন। আর এ ক্ষেত্রে তাঁর ‘গুরু’ হিসেবে দেখা দিয়েছেন ম্যাকলেরয়েরই প্রেমিকা হলি সুইনি!সুইনির প্রতি তাই কৃতজ্ঞতার শেষ নেই ম্যাকলেরয়ের। ১৯২৩ সালের পর সর্বকনিষ্ঠ ইউএস ওপেনজয়ী বলছেন, ‘আমার বয়স যখন ছিল ১৬ আর ওর বয়স যখন ছিল ১৪, তখন থেকেই আমরা একসঙ্গেই থাকছি। আমার বাবা-মা ছাড়া ওই আমাকে সবচেয়ে ভালো বুঝতে পারে। ও শুধু আমার প্রেমিকাই নয়, আমার সবচেয়ে ভালো বন্ধু।’খুবই বুদ্ধিমতীর মতো কাজ করছেন সুইনি। হাজার হোক টাইগার উডসের কারণে একটা জিনিস পরিষ্কার, প্রেমিক বা স্বামীকে নজরবন্দী করে না রাখলেই বিপদ! রাজীব হাসান