শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর কোলেমিচেল কোলকে আপনারা মনে রেখেছেন কি না কে জানে। মনে রাখার মতো কিছু অবশ্য করেননি, একটা ‘কীর্তি’ ছাড়া। নতুন করে তৈরির পর ইংল্যান্ডের ফুটবল-তীর্থ ওয়েম্বলিতে প্রথম গোলটা ছিল তাঁর। ২০০৭ সালে এফএ ট্রফির ফাইনালে স্টিভেনেজের হয়ে এসেছিল সেই গোল। কোল আবার খবরে এলেন। মাত্র ২৭ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়ে! ফুটবল মাঠে দৌড়ঝাঁপ করার জন্য যথেষ্ট শক্তপোক্ত ছিল না তাঁর হূদ্যন্ত্র। ফুটবলকেই তাই বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন গত বছর। কিন্তু শেষ পর্যন্ত লাভ হলো না। থেমে গেল হূৎস্পন্দন। ওয়েস্ট হামের যুবদলে খেললেও পেশাদার ফুটবলে পায়ে নিচে শক্ত মাটি পাননি। খেলতেনও তাই আধা পেশাদার ক্লাবগুলোর হয়ে। কিন্তু সেই খেলাও যখন বাদ দিতে হয়েছিল, ভীষণ মুষড়ে পড়েছিলেন। সানকে দেওয়া সাক্ষাৎকারে সেই হতাশার কথা জানিয়েওছিলেন, ‘হার্টের সমস্যায় অনেক ফুটবলারই এখন মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, প্রতিদিন আমি এক শতাংশ করে মৃত্যুর ঝুঁকি কমাতে পারি, কিন্তু যদি খেলতেই থাকি, সেই ঝুঁকিটা বাড়বে চারগুণ করে। তাঁরা যখন আমাকে আমার হার্টের ছবিগুলো দেখালেন, সত্যিই খুবই চমকে গিয়েছিলাম।’পেশাদার ফুটবল থেকে বিদায় নিলেও খেলা একেবারেই ছাড়তে পারেননি। হূদয়ের টানে হূদয়ের খেলাটাকে আর কত দূরে সরিয়ে রাখবেন। নন-লিগ ম্যাচগুলোতে এ বছর মাঝেমধ্যেই নেমে পড়তেন মাঠে। খেলেছেন আরলেসি টাউনের হয়ে। কিন্তু বোল্টন মিডফিল্ডার ফ্র্যাব্রিস মুয়াম্বাকে মাঠেই হার্ট অ্যাটাকের শিকার হতে দেখার পর সেটাও বাদ দিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য অনিবার্য মৃত্যুকে এড়াতে পারলেন না কোল।ফুটবল বিশেষ-অজ্ঞতাঁকে নিয়ে যতই বড়াই করুক ব্রিটিশরা, যতই তিনি ফ্রেড পেরি-পরবর্তী যুগের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশদের প্রিয়পাত্র হয়ে উঠুন; অ্যান্ডি মারে একজন স্কটিশ। এই পরিচয় চাইলেও মুছে ফেলা যাবে না। যেমন ফেলা যাবে না ইংলিশদের সঙ্গে স্কটিশদের দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের ইতিহাসও। ‘ব্রিটিশ’ এই এক শব্দের মধ্যে সবাইকে মিলিয়ে দিলেও নাক উঁচু ইংলিশরা যেমন স্কটিশদের ছোঁয়াচ বাঁচিয়ে চলতে পছন্দ করে, স্কটিশরাও ইংলিশদের ছায়া না মাড়াতে পারলেই খুশি হয়।মারে নিজেও একসময় তাঁর ইংল্যান্ড ‘বিরোধিতা’র খবর ফাঁস করে দিয়েছিলেন। ২০০৬ বিশ্বকাপ চলার সময় তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কাকে সমর্থন করবেন? মানে আলটপকা মন্তব্য করে বসেছিলেন, ‘যেই ইংল্যান্ডের সঙ্গে খেলবে তাকেই।’এটাই হলো এখন পর্যন্ত মারের সবচেয়ে আলোচিত ‘ফুটবল আলোচনা’। তবে নিজ দেশের হাইবারনিয়ানের পাশাপাশি বার্সেলোনা ও আর্সেনালের সমর্থক মারে যে ফুটবল দুনিয়ার হালচাল ভালোই খোঁজ রাখেন, সেটার পরীক্ষাই এবার দিতে আসছেন। ১১ ডিসেম্বর, অর্থাৎ আগামী পরশু মারে হাজির হবেন ফিফা ডট কমের অফিসিয়াল টুইটারে। এই সময় ভক্তদের নানা ধরনের ফুটবলবিষয়ক প্রশ্নের উত্তর দেবেন এই টেনিস তারকা। টেনিসের পাশাপাশি মারের অন্য দুই প্রিয় খেলা হলো ফুটবল ও বক্সিং। ফুটবল সম্পর্কে মারের পাণ্ডিত্য অবশ্য এ দিনই খোলাসা হয়ে যাবে। ইন্টারনেটের বদৌলতে মারেকে প্রশ্ন করার সুযোগ তাঁর ভক্তরা পেয়েছেন হাতের মুঠোয়। অবশ্য এখন আর প্রশ্ন করার সুযোগ থাকছে না। গতকালই শেষ হয়ে গেছে প্রশ্ন পাঠানোর সময়।১৪০ বছর পূর্তি!জানেন কি, ফুটবল খেলাটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে অবদান রেখেছিল ক্রিকেটও!না, চমকে উঠবেন না। ব্যাপারটা আসলেই ঘটেছিল। ১৮৭২ সালে ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর স্কটল্যান্ড। এই দুই দেশের মধ্যেই এর মাত্র কয়েক মাস আগে হয়ে গিয়েছিল প্রথম আন্তর্জাতিক রাগবি ম্যাচও। রাগবি ম্যাচটার মতোই প্রথম ফুটবল ম্যাচটিও হয়েছিল একটি ক্রিকেট মাঠে! ভেন্যু ছিল স্কটল্যান্ডের গ্লাসগোর ওয়েস্ট অব স্কটল্যান্ড ক্রিকেট গ্রাউন্ড। গত ৩০ নভেম্বর সেই ম্যাচের ১৪০ বছর পূর্তি হয়ে গেল।ম্যাচের আয়োজক ছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ম্যাচের ভেন্যু, কর্মকর্তা, ইংল্যান্ড দল নির্বাচন—এসব তো করেছেই, এফএ নির্বাচন করে দিয়েছিল স্কটল্যান্ড দলটাকেও! লন্ডন ও এর আশপাশের খেলোয়াড়দের এককাট্টা করে গড়া হয়েছিল স্কটল্যান্ড দলটি। খেলোয়াড়েরা সবাই ইংল্যান্ডে থাকলেও এঁদের স্কটিশ যোগসূত্র ছিল। এঁরাই লড়েছেন স্কটল্যান্ডের জার্সি গায়ে। জার্সির রং ছিল গাঢ় নীল। যেহেতু খেলোয়াড়েরা বেশির ভাগই ছিলেন কুইন্স পার্কের, এ কারণে কুইন্সের জার্সির রংটাই বেছে নেওয়া হয়েছিল। জার্সিতে ছিল এক সিংহের মাথা লাগানো ব্যাজ। নয়টি ক্লাব থেকে নির্বাচন করা ইংল্যান্ড দল খেলেছে তাদের ঐতিহ্যবাহী সাদা পোশাকেই। ব্যাজটা ছিল তিন সিংহের মাথাওয়ালা।১৮৭২ সালের সেই সময়টায় ইংল্যান্ড-স্কটল্যান্ড কোনো দেশেই লিগ চ্যাম্পিয়নশিপ তখনো শুরু হয়নি। এফএ কাপ মাত্রই তার অভিষেক বছর পূর্ণ করেছে। পরের বছর স্কটল্যান্ডেও শুরু হবে এ ধরনের টুর্নামেন্ট। চলছে তারই তোড়জোড়। এরই মধ্যে এই ম্যাচের আয়োজন। সব মিলে প্রায় চার হাজার দর্শক এসেছিলেন খেলা দেখতে। টিকিট কেটেই মাঠে ঢুকতে হয়েছিল। এক শিলিং খরচ করে প্রথম আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী হতে পেরেছিলেন তাঁরা। যদিও প্রথম আন্তর্জাতিক গোল দেখার সৌভাগ্য তাঁদের হয়নি। গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচটি। রাজীব হাসান