শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শ নটআউটগত এপ্রিলে বয়সের সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন। তাই বলে বুড়ো-থুত্থুরে হয়ে যাননি! বয়সের ভারে মোটেও ন্যুব্জ নন। সেটা যে নন, তা প্রমাণ করে দিয়েছেন গত বছর মে মাসে, ৯৯ বছর বয়সেও ম্যারাথনে অংশ নিয়ে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ শিখ ফৌজা সিংয়ের জীবনে খুব একটা আক্ষেপ নেই। শুধু একটাই আক্ষেপ—তিনি পড়তে জানেন না। লেখাপড়া সেভাবে শেখাই হয়নি। আক্ষেপটা বেশি করে পোড়াচ্ছে কারণ তাঁকে নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি বই। গত সপ্তাহে লন্ডনে টারবানড টর্নেডো নামের সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে সেই আক্ষেপের কথা শোনালেন, ‘আমি আমার এই আত্মজীবনী পড়তে চাই। কিন্তু দুর্ভাগ্য হলো আমি অশিক্ষিত, পড়তে পারি না। অবশ্য আমার জীবনটার ছবি আমার চোখের সামনেই ভাসছে। তাই পড়ার প্রয়োজনও নেই।’১৯১১ সালের ১ এপ্রিল পাঞ্জাবে জন্ম নেওয়া ফৌজা সিং ছেলে কুলদীপ আর তাঁর স্ত্রীকে হারিয়ে ফেলে নিঃসঙ্গ হয়ে পড়েন। জীবনের নতুন মানে খুঁজতে নেমে পড়েন ম্যারাথনে। এবং সত্যি সত্যিই ম্যারাথন তাঁকে এনে দিয়েছে বেঁচে থাকার নতুন প্রেরণা। ৮৯ বছর বয়সে দৌড়টাকে আন্তরিকভাবে নিয়েছেন। লন্ডন, গ্লাসগো, টরন্টো ম্যারাথনের পরিচিত মুখ এখন তিনি। সবচেয়ে বেশি বয়সে ম্যারাথনে অংশ নেওয়া ক্রীড়াবিদ তিনিই। মোহাম্মদ আলী, ডেভিড বেকহামদের মতো খ্যাতিমানদের পাশাপাশি এডিডাসের মডেল হয়েছিলেন তিনিও।ফৌজা সিংয়ের জীবনের এই গল্পটাই তুলে এনেছেন চণ্ডীগড়ের লেখক খুশবন্ত সিং।ফেরাতাঁদের শৈশব কেড়ে নিয়েছিল নাৎসি বাহিনীর নিষ্ঠুরতা। ইহুদি নিধন-যজ্ঞের সেই কালো সময়টায় বাবা-মার হাত ধরে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে পালিয়ে তাঁরা আশ্রয় নিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। এরপর পেরিয়ে গেছে অনেকগুলো বছর। সেদিনের দুই শিশুর বয়স আজ প্রায় ৮০ বছর। দুজন পরবর্তী জীবনে নামকরা চিকিৎসক হিসেবেও কাজ করেছেন। এখন অবসর জীবন। সেই জীবনে নিজের হারানো শৈশব খুঁজে পেতে জন বেনফিল্ড আর আর্থার ফিগার নামের দুই বৃদ্ধ আবার এসেছেন ভিয়েনায়, এখানে অনুষ্ঠেয় ইউরোপিয়ান ম্যাকাবিয়াহ গেমসের সাঁতারে অংশ নেবেন বলে।ইহুদিদের অচ্ছুৎ করে রাখার ইতিহাস অনেক পুরোনো। যেমন পুরোনো নিজেদের সম্প্রদায়ের মধ্যে তাদের আলাদা করে ক্রীড়া আর সংস্কৃতি চর্চার ইতিহাস। ম্যাকাবিয়াহ গেমস তেমনই একটা উদ্যোগ। অনেকটা অলিম্পিকের আদলে এই ক্রীড়াযজ্ঞ হয়ে আসছে সেই ১৯৩০ থেকেই।সাধারণত ইসরায়েলে হয়ে থাকা এই গেমস এবার হতে চলেছে ভিয়েনায়। আর নিজের হারানো শৈশবে ফিরে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করতে রাজি হননি এই দুই বৃদ্ধ। নিজের বাল্যকালের বন্ধুকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন আপন মাতৃভূমিতে, ‘যখন শুনলাম ম্যাকাবিয়াহ গেমস ভিয়েনায় হচ্ছে, নিজেকে বললাম, এটাই তো সুযোগ। আমি যদিও খুব ভালো সাতারু নই। তবে নাৎসিদের আমি দেখিয়ে দিতে চাই, দেখো, আমি আমার শহরেই আছি।’এই দুই বৃদ্ধ শুধু নয়; ৩৭টি দেশ থেকে নানা বয়সের পেশাদার-অপেশাদার অ্যাথলেট অংশ নিচ্ছেন এই গেমসে।সেই বইএখনো খেলে যাচ্ছে এমন ক্লাবগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল ক্লাব তারাই। ১৮৫৭ সালে, যে বছর ইস্ট ইন্ডিয়াশাসিত ভারতে হলো সিপাহী বিপ্লব, সেই বছর প্রতিষ্ঠিত হয়েছিল শেফিল্ড এফসি। ইংলিশ এই ক্লাবটির আরেকটি গর্ব করার মতো পরিচয় আছে। ফুটবলের আদি নিয়মকানুন তৈরি করেছিল তারাই। সেই নিয়মকানুনের আদি বইটি গত বৃহস্পতিবার তোলা হয়েছে নিলামে। বিক্রি হয়েছে ৮ লাখ ৮১ হাজার পাউন্ডে (১০ কোটি ৫৯ লাখ টাকা)।সে সময়ের ফুটবল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে এই বই থেকে। যেমন, তখনকার নিয়ম বলছে, ফুটবল খেলা হতো দুই ঘণ্টা ধরে। দুই দলে থাকত ২০ জন করে খেলোয়াড়! এবং ডিয়েগো ম্যারাডোনা শুনলে খুশিই হবেন, সেই সময় হ্যান্ডবল ছিল বৈধ! এখন যেসব ফাউলের কারণে লালকার্ড অবধারিত, সেসবও বৈধ ছিল সেই সময়। বলও শূন্যে ভেসে থাকা অবস্থায় ধরে ফেলা যেত হাত দিয়ে।বোঝাই যাচ্ছে, সে সময় খেলাটা রাগবি আর ফুটবলের মাঝামাঝি অবস্থায় ছিল। সব মিলে ১১টি আইন, যেটি শেফিল্ড রুলস নামে পরিচিত। এই শেফিল্ড রুলসের ওপর ভিত্তি করেই ১৮৬৩ সালে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ফুটবল নিয়ে নতুন করে নিয়মকানুন তৈরি করে। আধুনিক ফুটবলের আঁতুড়ঘর ছিল সেই নিয়মকানুন। ১৮৬৯ সালে চালু হয় গোলকিক, ১৮৭১-এ কর্নার, রেফারির বাঁশি চালু হয় ১৮৭৮-এ। ১৮৯১ সালে চালু হয় পেনাল্টি আর স্টপেজ টাইম।রাজীব হাসান