শেষের পরে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর ঘর করার পর বিচ্ছেদের দলিলে সই করেছিলেন স্কারলেট জোহানসন। তার পরও রায়ান রেনল্ডসের প্রতি টানটা ঠিকই ছিল! কথাবার্তা হতো, দেখা-সাক্ষাৎও হতো কদাচিৎ। তবে রায়ানের পক্ষ থেকে উষ্ণতার ঘাটতি ছিল প্রকট। তার প্রমাণ মিলল গ্রিন ল্যান্টার্ন ছবির সহ-অভিনেত্রী ব্লেক লাইভলির সঙ্গে রায়ানের ঘনিষ্ঠতা। তাই ভালোবাসার নিভু নিভু শিখাটাও জোহানসন নিভিয়ে দিলেন বাস্তবতার খাতিরে। হলিউডের এই তারকার খুব কাছের একজন নিশ্চিত করলেন, ‘রায়ানের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছেন জোহানসন।’ এএনআই।