শেয়ার কেলেঙ্কারি অনুসন্ধানে দুদকের কমিটি পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের কেলেঙ্কারি এবং কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদনের আঙ্গিকে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি পুনর্গঠন করেছে। কমিশনের উপপরিচালক হারুন অর রশীদের নেতৃত্বে তদন্ত দলে আরও আছেন উপসহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম, হাফিজুর রহমান, রেজাউল ইসলাম তরফদার ও তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনার বদিউজ্জামান বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, তাঁরা শেয়ারবাজার-সম্পর্কিত আগের তদন্ত দলের করা অনুসন্ধানসহ বিভিন্ন দিক খতিয়ে দেখার দায়িত্ব পেয়েছেন।