শেয়ার কেলেঙ্কারির কারণে এক কোটি ভোটার চলে গেছেন: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বলেছেন, সরকারের কাছে গুটিকয়েক ব্যক্তি বড় হতে পারে না। সরকারের কাছে বড় হতে হবে দেশের ক্ষতিগ্রস্ত এক কোটি মানুষ। শেয়ার কেলেঙ্কারির কারণে এক কোটি ভোটার চলে গেছেন। সেই ভোটারদের আবার ফিরিয়ে আনতে হবে। শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তি দিয়ে কোটি ভোটারের ভোট আবার ফিরিয়ে আনতে হবে।আজ সোমবার রাতে জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এরশাদ এ প্রশ্ন তোলেন।এরশাদ বলেন, ‘যে পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষিত হয়েছে, সেটা আমি প্রত্যাশা করি নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকার রাখব কি রাখব না, সেটা এই সার্বভৌম সংসদের এখতিয়ার।’ তিনি বলেন, ‘আমি জানি, আদালতের হাত অনেক লম্বা। কিন্তু সেই হাত সংসদ পর্যন্ত পৌঁছাতে পারে কি না, সেটাও আমার প্রশ্ন।’ তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ায় তিনি সবাইকে অভিনন্দন জানান।