শেয়ারবাজার কারসাজিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার কারসাজির ঘটনার তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে স্বল্প ও দীর্ঘমেয়াদে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে সরকার এরই মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠন করেছে।আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।এর আগে বিকেল সাড়ে পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিরোধী দল বিএনপি অধিবেশন শুরুর দিনের মতো আজও সংসদে ফেরেনি।অর্থমন্ত্রী শেয়ারবাজার কারসাজির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্পর্কে বিস্তারিত জানান।আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসগুলো থেকে ১২৮ কোটি ১৭ লাখ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসগুলো থেকে ১০ কোটি ৮৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।