শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে দুর্বলতা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ধসের ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি মনে করে, ওই তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে দুর্বলতা রয়েছে। একই সঙ্গে এ-সংক্রান্ত আইনের দুর্বলতার কারণে অপরাধ এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত অনেকেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এসব পর্যবেক্ষণ করা হয়। সভায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খালেদুর রহমান, বীরেন শিকদার, এস কে আবু বাকের, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ অংশ নেন।অর্থ মন্ত্রণালয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও সদস্য, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।জানা গেছে, সভায় পুঁজিবাজারের আস্থা ফিরিয়ে আনতে এইসিকে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সভায় বাজারে পুঁজির প্রবাহ ঠিক রাখতে নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।কমিটি এসইসিকে একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ করে। সভায় পুঁজি বাজার নিয়ে তদন্ত কমিটির সুপারিশকে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে বলা হয়, ওই সুপারিশ অনুসারে কাজ করতে পারলে অনেক সমস্যার সমাধান সম্ভব।সভায় বলা হয়, গুজবের কারণে অনেক সময় বাজারে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এসব গুজব থেকে বিনিয়োগকারীদের রক্ষা করতে এসইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সভায় পুঁজিবাজার নিয়ে সকলকে বুঝে-শুনে কথা বলার পরামর্শ দেওয়া হয়।সভায় বাংলাদেশ ফান্ড গঠনের মাধ্যমে পুঁজিবাজারে সহায়তার পাশাপাশি বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতে বিশেষ কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে কাজ করার সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সদস্য বীরেন শিকদার সাংবাদিকদের বলেন, শেয়ারবাজার নিয়ে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হলে বাজারে অস্থিতিশীল পরিবেশের ঘটনা বন্ধ হবে বলে কমিটি মনে করে।বীরেন শিকদার বলেন, তদন্ত কমিটি যেসব সুপারিশ করেছিল, তা এসইসি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছে না। এসব সুপারিশ বাস্তবায়ন করতে হলে প্রচলিত আইনেরও কিছু পরিবর্তন দরকার। কমিটি এসইসিকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।বীরেন শিকদার বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে কমিটিকে অবহিত করতে এসইসিকে পরামর্শ দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের পুঁজিবাজারে অস্থিরতার পরিপ্রেক্ষিতে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করেছে।